মাত্র ১৫ মিনিটেই বানান ভাইরাল দই গার্লিক চিকেন! ঝটপট জেনে নিন সহজ রেসিপি
নিজস্ব সংবাদদাতা
১১ আগস্ট ২০২৬ ১৬ : ৪৬
শেয়ার করুন
1
7
মাংসের একঘেয়ে পদ খেয়ে খেয়ে অরুচি ধরে গিয়েছে? তাহলে বানিয়ে নিন দই গার্লিক চিকেন। মাত্র ১৫-২০ মিনিটেই তৈরি হবে এই পদ। রইল সহজ রেসিপি। ছবি- সংগৃহীত
2
7
দই গার্লিক চিকেন বানাতে কী কী লাগবে জেনে নিন। মাংস, দই, আদা, রসুন, পেঁয়াজ, ফ্রেশ ক্রিম বা দুধ, নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, চিজ লাগবে এই পদ রান্না করার জন্য। ছবি- সংগৃহীত
3
7
মাংসের টুকরোগুলো ছোট করে কেটে ভাল করে ধুয়ে নিন। এবার এটিকে ম্যারিনেট করার পালা। নুন, দই, গোলমরিচ গুঁড়ো, ভাজা মশলা গুঁড়ো, লেবুর রস, কুচানো রসুন, কুচানো আদা দিয়ে মাংস ভাল করে মাখিয়ে অন্তত মিনিট ৩০ রাখুন। ছবি- সংগৃহীত
4
7
এবার একটি কড়াই বসান ওভেনে। সাদা তেল দিয়ে দিন। তেল গরম হলে বেশি করে রসুন কুচি দিয়ে ভাজুন। রসুনের রং বদলালে পেঁয়াজ কুচি দিয়ে দিন। হালকা ভেজে অল্প নুন এবং এক চামচ মাখন দিয়ে দিন। ছবি- সংগৃহীত
5
7
গোটাটা ভাল করে কষতে থাকুন। সুগন্ধ বেরোলে ম্যারিনেট করে রাখা মাংস ঢেলে দিন। আঁচ বাড়িয়ে কষাতে থাকুন। অন্তত পক্ষে মিনিট ১০ কষান। ছবি- সংগৃহীত
6
7
মাংসের জল টেনে এলে এক কাপ ফ্রেশ ক্রিম দিয়ে দিন। যদি বাড়িতে ক্রিম না থাকে তাহলে দুধ দিতে পারেন। সেক্ষেত্রে আরও একটু মাখন যোগ করবেন। ছবি- সংগৃহীত
7
7
এবার আবারও ভাল করে কষান। মাখোমাখো হয়ে এলে উপর থেকে চিজ স্লাইস দিন। চিজ গলে গেলে প্রয়োজন লাগলে অল্প নুন এবং অল্প চিনি দিয়ে নাড়িয়ে কাঁচা লঙ্কা কুচি এবং ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। পরোটার সঙ্গে জমে যাবে এই পদ।ছবি- সংগৃহীত