ডাবের জল। পরিসংখ্যান করা হলেই দেখা যাবে, বহু মানুষ একগাল হাসি নিয়েই জানাবেন, ডাবের জল তাঁদের ঠিক কতটা পছন্দ। এমন বহু মানুষ রয়েছেন, যাঁরা গরম পড়লেই, প্রায় রুটিন বানিয়ে খাবার খাওয়ার মতো চুমুক দেন ডাবের জলে।
2
8
শুধু ডাবের জলেই থেমে থাকেন না, ডাবের সরবত, ডাবের পুডিং-এর নাম শুনলেই হাসি ফোটে মুখে। আবার ডাবের জল পছন্দ করেন না, এমন মানুষও রয়েছেন দুনিয়ায়।
3
8
কিন্তু ডাবের জল প্রিয় যাঁদের তাঁরা কি জানেন, এই মিষ্টি পানীয়ই নাকি ‘বড় বিপদ’ স্বাস্থ্যের জন্য। চিকিৎসক বলছেন তাই।
4
8
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, চিকিৎসক জামাল এ খানের একটি ভিডিও। যেখনে মূলত ডাবের জল নিয়েই বার্তা দিয়েছেন।
5
8
কী বলছেন তিনি? বলছেন, কখনও কখনও কেউ ডাবের জল খেলেন, ঠিক আছে। কিন্তুন রুটিন মাফিক ডাবের জল যদি কেউ খান, বিপদ লুকিয়ে রয়েছে সেখানেই।
6
8
ডাবের জলে বিপদ! কী সেই বিপদ? চিকিৎসক বলছেন, বর্ষীয়ান যাঁরা, তাঁদের ডাবের জল বেশি খাওয়া উচিত নয়। কেন? তাঁর মতে, ডাবের জলে মূলত বেশি পরিমাণ পটাসিয়াম থাকে।
7
8
শরীরে এর মাত্রা বেশি হয়ে গেলে, সমস্যা দেখা দিতে পারে হৃদযন্ত্রেরও। অর্থাৎ বড় ঝুঁকি।
8
8
তিনি ওই ভিডিওতে এও বলেন, হাসপাতালে রোগীদের বেশি পরিমাণ ডাবের জল খেতে নিষেধ করেন।