প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি কমাতে মাসে ২১ বার করতে হবে এই কাজ
নিজস্ব সংবাদদাতা
২ এপ্রিল ২০২৬ ১৭ : ০৬
শেয়ার করুন
1
9
প্রোস্টেট ক্যানসার পুরুষদের ক্ষেত্রে হয়৷ প্রোস্টেট একটি ছোট গ্রন্থি, যা মূত্রথলির নিচে থাকে এবং বীর্যের একটি অংশ তৈরি করে। সাধারণত এই ক্যানসার ধীরে ধীরে বৃদ্ধি পায়, তবে কিছু ক্ষেত্রে এটি দ্রুত ছড়িয়েও পড়তে পারে।
2
9
প্রোস্টেট ক্যানসারের শুরুতে অনেক সময় কোনও স্পষ্ট লক্ষণ দেখা যায় না। তবে বারবার প্রস্রাবের বেগ (বিশেষ করে রাতে) আসতে পারে৷
প্রস্রাব শুরু করতে বা ধরে রাখতে অসুবিধা হয়৷
3
9
এছাড়াও প্রস্রাবের সময় জ্বালা বা ব্যথা হয়৷ কোমর, নিতম্ব বা পেলভিক অঞ্চলে ব্যথা হয়৷
প্রস্রাব বা বীর্যে রক্ত দেখা যেতে পারে এবং বীর্যপাতের সমস্যা দেখা দেয়৷
4
9
কিছু গবেষণায় দেখা গেছে যে নিয়মিত বীর্যপাত (ejaculation) পুরুষদের প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।
5
9
২০১৬ সালে প্রকাশিত একটি গবেষণায় দেখা যায়, যাঁরা প্রতি মাসে প্রায় ২১ বার বীর্যপাত করেছেন, তাদের মধ্যে প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি তুলনামূলকভাবে অনেকটাই কমে যায়৷
6
9
যাঁরা মাসে মাত্র ৪ থেকে ৭ বার বীর্যপাত করেছেন তাদের ক্ষেত্রে প্রস্টেট ক্যানসারের ঝুঁকি অনেকটাই বাড়ে।
7
9
যদিও গবেষকরা বলেছেন, এটি কেবল একটি কারণ হতে পারে৷ কিন্তু প্রস্টেট ক্যানসার প্রতিরোধ করার একমাত্র কারণ এটা নয়৷
8
9
বিশেষজ্ঞরা আরও জানান, খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং সামগ্রিক স্বাস্থ্যকর জীবনযাপন ক্যানসারের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
9
9
দীর্ঘমেয়াদি সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।