জল ঢুকে পড়েছে সমুদ্রতট সংলগ্ন ছোট ছোট দোকানেও। সমুদ্রের জল বেড়ে যাওয়ায় রাস্তাতে জল উঠে আসায় আতঙ্ক তৈরি হয়েছে ব্যবসায়ীদের মধ্যে।
3
6
আজ শুক্রবার সকাল থেকেই দিঘার আকাশ মেঘলা। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। আবার কখনও মেঘ সরিয়ে রোদের দেখা মিলছে। এর মধ্যেই সমুদ্রের ঢেউ ক্রমশ উত্তাল হয়ে উঠেছে।
4
6
ঢেউ এসে আছড়ে পড়ছে সমুদ্র সংলগ্ন হোটেল ও গার্ডওয়ালে।পরিস্থিতির কথা মাথায় রেখে প্রশাসনের তরফে বাড়তি নজরদারি রাখা হয়েছে। দিঘার সমুদ্রতটে ঘনঘন মাইকিং করে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে।
5
6
হলুদ সতর্কতা জারি থাকার কথাও পর্যটকদের জানানো হচ্ছে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ ও নুলিয়া। আজ দিঘায় মাঝারি সংখ্যক পর্যটকের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে।
6
6
তবে সমুদ্র উত্তাল থাকায় পর্যটকদের সমুদ্রের জল থেকে দূরে রাখতেই বিশেষ নজরদারি চালানো হচ্ছে। একইভাবে মন্দারমণি, তাজপুর-সহ উপকূলবর্তী পর্যটন কেন্দ্রগুলিতেও প্রশাসনের তরফে বাড়তি সতর্কতা জারি রাখা হয়েছে।