দিঘার জগন্নাথ মন্দিরে পুজো দিতে যাওয়া ভক্ত ও পর্যটকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর।
2
9
বদলে যাচ্ছে মন্দির খোলার সময়সূচি।
3
9
আগামী সোমবার (২২ জুন, ২০২৬) থেকে মন্দিরের বিকালের সময়সূচিতে বড়সড় পরিবর্তন আনা হচ্ছে।
4
9
মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে সময়সূচি বদলের কথা জানানো হয়েছে।
5
9
নতুন নির্দেশিকা অনুযায়ী,আগামী সোমবার থেকে বিকালে মন্দির খোলার সময় এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হচ্ছে।
6
9
আগে বিকাল তিনটে মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হত। আগামী ২২ জুন থেকে তা বিকেল চারটের সময় দরজা খুলবে।
7
9
তবে মন্দির খোলার সকালের সময়সূচিতে কোনও বদল ঘটেনি।
8
9
দিঘা জগন্নাথ মন্দিরের সংশোধিত সময়সূচি হল- সকালে ৬ থেকে দুপুর ১ টা। দুপুরে ১ থেকে বিকাল ৪ পর্যন্ত মন্দির বন্ধ থাকে। সন্ধ্যায় বিকাল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত মন্দির খোলা থাকবে।
9
9
তীব্র গরম এবং ভক্তদের সুবিধার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দিঘার জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির তরফে জানানো হয়েছে।