'ধুরন্ধর' ২০২৫-এর শেষে যেভাবে সাড়া ফেলেছিল, তার ফলে ছবির সিক্যুয়েল নিয়ে উত্তেজনার পারদ চড়েছিল দর্শক মহলের।
2
10
রণবীর সিং-কে যেন নতুনভাবে আবিষ্কার করেছিলেন দর্শক। অক্ষয় খান্নার চরিত্রটিও প্রভাব বিস্তার করেছিল দর্শকের মনে।
3
10
কথা ছিল রবিবার, ৩ মার্চ মুক্তি পাবে 'ধুরন্ধর'-এর প্রথম ঝলক বা ট্রেলার। কিন্তু শেষ মুহূর্তে ট্রেলার মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ায় হতাশ অনুরাগী মহল।
4
10
তবে এই বিলম্বের কারণ হিসেবে যা উঠে আসছে, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন জোর চর্চা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, কোনও যান্ত্রিক গোলযোগ নয়, বরং 'চন্দ্রগ্রহণ'-এর অশুভ প্রভাব এড়াতেই নির্মাতারা নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন।
5
10
দীর্ঘদিন ধরেই 'ধুরন্ধর ২'-এর ট্রেলার নিয়ে প্রচার চালানো হচ্ছিল। অভিনেতা থেকে পরিচালক, সকলেই সমাজমাধ্যমে কাউন্টডাউন শুরু করেছিলেন।
6
10
কিন্তু নির্ধারিত সময়ের ঠিক কয়েক ঘণ্টা আগে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, অনিবার্য কারণবশত ট্রেলারটি এদিন লঞ্চ করা হচ্ছে না।
7
10
এই ঘোষণার পরেই নেটিজেনদের একাংশ লক্ষ্য করেন যে, রবিবার চন্দ্রগ্রহণ হওয়ার কথা।জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী অনেক প্রযোজকই মনে করেন, গ্রহণ চলাকালীন বা গ্রহণের অশুভ ছায়ায় কোনও শুভ কাজ শুরু করা উচিত নয়।
8
10
এতে ছবির ব্যবসায়িক সাফল্যে বাধা আসতে পারে। যদিও এই বিষয়ে টিমের পক্ষ থেকে সরাসরি কোনও মন্তব্য করা হয়নি, তবে সূত্রের খবর, ছবির ডিস্ট্রিবিউটর ও জ্যোতির্বিদের পরামর্শেই এই শেষ মুহূর্তের বদল।
9
10
অনেকে আবার বলছেন, স্রেফ কুসংস্কার নয়, বরং গ্রহনের সময় ট্রাফিক বা সোশ্যাল মিডিয়ায় এঙ্গেজমেন্ট কম থাকার সম্ভাবনা মাথায় রেখেই এই পিছপা হওয়া।
10
10
ট্রেলার পিছিয়ে যাওয়ায় নতুন কোনও দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি। তাই অনুরাগী মহলে এখন একটাই প্রশ্ন— তবে কি সত্যিই আধুনিক প্রযুক্তির যুগেও ছবির সাফল্য নির্ধারণ করছে মহাজাগতিক অবস্থান?