আর্থিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি পাঁচ রাশির, সম্পর্কে সমস্যা মীনের, জেনে নিন ২৫ সেপ্টেম্বরের রাশিফল
নিজস্ব সংবাদদাতা
২৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ : ৩৮
শেয়ার করুন
1
13
২৫ সেপ্টেম্বর, শুক্রবার। নতুন দিন মানেই নতুন সম্ভাবনা, নতুন পরিকল্পনা। গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী দিনটি কারও জন্য সাফল্য ও আর্থিক লাভের বার্তা আনতে পারে, আবার কাউকে কাজের ক্ষেত্রে একটু বেশি সতর্ক থাকতে হতে পারে। সম্পর্ক, কেরিয়ার, অর্থ ও স্বাস্থ্য, কেমন কাটবে আপনার দিন? মেষ থেকে মীন, ১২ রাশির জাতক-জাতিকার জন্য কী বলছে রাশিফল, দেখে নিন।
2
13
মেষ: কর্মক্ষেত্রে প্রভাব বাড়বে। পেশাগত যোগাযোগ বাড়বে এবং নতুন সুযোগ কাজে লাগাতে পারবেন। ব্যবসায় গতি আসবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে৷ প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে স্নেহ বাড়বে, প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলবে। স্বাস্থ্য ভাল থাকবে
3
13
বৃষ: কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা এগোবে। প্রবীণদের সহযোগিতা পাবেন এবং পেশাগত কাজে সাফল্যের সুযোগ রয়েছে। আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে, লাভ বাড়তে পারে। পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। স্বাস্থ্য ভাল থাকবে
4
13
মিথুন: কাজকর্মে গতি থাকবে। অভিজ্ঞতা ও স্মার্ট ওয়ার্কিংয়ের সুফল পাবেন। আর্থিক ক্ষেত্রে উন্নতি, ব্যবসায় লাভ। সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস ও বোঝাপড়া বাড়বে। প্রিয়জনের কথা মন দিয়ে শুনবেন এবং একসঙ্গে ভাল সময় কাটাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
5
13
কর্কট: কর্মক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বিরোধীদের থেকে সাবধান থাকুন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালভাবে ভাবুন। আর্থিক বিষয়ে তাড়াহুড়ো না করে লেনদেনে সতর্ক থাকা প্রয়োজন। আচমকা খরচ বা কোনও চ্যালেঞ্জ আসতে পারে। স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না৷
6
13
সিংহ: অংশীদারি ও চুক্তি সংক্রান্ত কাজে সাফল্য আসতে পারে। আর্থিক পরিস্থিতি ভাল। ব্যবসায়িক কাজে লাভের সম্ভাবনা রয়েছে। প্রিয়জনের সঙ্গে সম্পর্ক মজবুত হবে, দাম্পত্য জীবনেও মাধুর্য বাড়বে। স্বাস্থ্য ভাল থাকবে, উৎসাহ ও মনোবলও বাড়বে।
7
13
কন্যা: কাজ সময়ের মধ্যে শেষ করার দিকে নজর দিতে হবে। কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না৷ নথিপত্র সামলে রাখুন৷ খরচ নিয়ন্ত্রণে রাখুন। ঋণ নেওয়া বা কারও প্রলোভনে পা দেওয়া থেকে দূরে থাকুন। সম্পর্কে মতবিরোধ তৈরি হতে পারে, তাই কথাবার্তায় সংযম প্রয়োজন।
8
13
তুলা: কেরিয়ারে অগ্রগতি হবে। আর্থিক উন্নতির যোগ, সঞ্চয়ের দিকেও নজর থাকবে। প্রিয়জনের বিশ্বাস অর্জন করবেন৷ সম্পর্ক আরও মজবুত হবে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে, ভ্রমণের সম্ভাবনাও রয়েছে। স্বাস্থ্য ভাল থাকবে।
9
13
বৃশ্চিক: কেরিয়ার ও ব্যবসায় স্থিরতা থাকবে। নিয়ম মেনে কাজ করলে লাভ পাবেন। ব্যবসায় গতি আসবে এবং গাড়ি বা প্রয়োজনীয় কোনও জিনিস কেনার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য মোটের উপর স্বাভাবিক থাকবে।
10
13
ধনু: কর্মক্ষেত্রে সাফল্য মিলবে। পেশাগত যোগাযোগ বৃদ্ধি পাবে। আর্থিক পরিস্থিতি মোটামুটি, ব্যবসা সম্প্রসারণের সুযোগ আসতে পারে। সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস বাড়বে এবং প্রিয়জনের সহযোগিতা পাবেন। পরিবারকে সময় দিন৷
11
13
মকর: কর্মক্ষেত্রে স্থিরতা থাকবে। গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার সুযোগ মিলবে। সঞ্চয় বাড়বে। ব্যবসায় উন্নতির যোগ৷ সম্পর্কে মাধুর্য বাড়বে। স্বাস্থ্যেও উন্নতির ইঙ্গিত রয়েছে।
12
13
কুম্ভ: কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূল হবে। সৃজনশীলতা ও আধুনিক চিন্তাভাবনার মাধ্যমে এগিয়ে যেতে পারবেন। পদমর্যাদা ও সম্মান বাড়তে পারে। ব্যবসায়িক লক্ষ্য পূরণেও সাফল্য আসতে পারে। প্রেমের সম্পর্কে বিশ্বাস বাড়বে এবং প্রিয়জনের সঙ্গে ভাল সময় কাটবে। স্বাস্থ্য ভাল থাকবে।
13
13
মীন: কাজের ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে এবং তাড়াহুড়ো এড়ানো প্রয়োজন। আটকে থাকা কাজ শেষ করার দিকে নজর দিন। চাকরিজীবীদের পারফরম্যান্স ভাল থাকবে। আর্থিক পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক থাকবে, তাই বাজেট মেনে চলা এবং খরচ নিয়ন্ত্রণ করা জরুরি। সম্পর্কের ক্ষেত্রে আবেগপ্রবণ কথাবার্তায় সংযম রাখুন এবং প্রিয়জনকে অবহেলা করবেন না।