পেশাগত সাফল্য থেকে প্রিয়সঙ্গ, পারিবারিক খুশি নাকি ব্যবসায় ক্ষতি - কোন রাশির জন্য দিনটি কেমন?
নিজস্ব সংবাদদাতা
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৮ : ০০
শেয়ার করুন
1
13
রোজকার জীবনে একেকটা দিন এক এক রকম আশা আকাঙ্খা তৈরি করে৷ চাওয়া পাওয়ার জীবনস্রোতে ভাসতে ভাসতে কিছু পাওয়া যায়, কিছু বাকি থেকে যায়৷ দিনের শুরুতে দেখে নেওয়া যাক কোন রাশির জন্য দিনটা কেমন?
2
13
মেষ - সামাজিক অথবা পারিবারিক আনন্দানুষ্ঠানে ব্যস্ততা থাকতে পারে৷ আপনার নম্র স্বভাবের কারণে আপনি প্রশংসা পেতে পারেন। বিলাসদ্রব্য বা গৃহস্থালির কিছু কেনার জন্য ব্যয় হতে পারে৷ আত্মীয়দের থেকে সুখবর পেতেও পারেন।
মিথুন - ইচ্ছাশক্তির অভাব হতে পারে৷ পুরনো কোনও রোগ নতুন করে এবং ভোগাতে পারে৷ দ্রুতগতির যানবাহন থেকে সাবধান৷ আইনি সমস্যা এড়িয়ে চলাই ভাল। যতটা সম্ভব দ্বন্দ্ব থেকে দূরে থাকুন।
5
13
কর্কট - কর্মক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন৷ এই দক্ষতার জন্য অদূর ভবিষ্যতে পুরস্কৃত হতে পারেন৷ আয়ের নতুন পথ খুলে যেতে পারে৷ সঞ্চয় বাড়তে পারে৷ জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কে মধুরতা বৃদ্ধি পাবে৷
6
13
সিংহ- কর্মক্ষেত্রে প্রবল ব্যস্ততার কারণে পরিবারকে সময় দিতে পারবেন না। যোগাযোগ বৃদ্ধি পেতে পারে৷ সঞ্চয় করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে৷ পেশাগত দিকে সফলতা পেতে পারেন৷
7
13
কন্যা- ব্যবসায়ীদের জন্য শুভ৷ পরিশ্রমের ফল পেতে পারেন৷ আটকে থাকা কাজ নতুন করে শুরু হতে পারে৷ তীর্থস্থানে ভ্রমণ করা এবং কিছু দানধ্যান করা শুভ হবে৷
8
13
তুলা - চন্দ্রের অশুভ অবস্থানের কারণে অসুস্থ হতে পারেন। ব্যবসায় বিনিয়োগ এখন না করাই মঙ্গল। ঝুঁকিপূর্ণ কাজ করবেন না। বিবাদ থেকে নিজেকে বিরত রাখা শ্রেয়।
9
13
বৃশ্চিক - চন্দ্রের সুপ্রভাবের কারণে পেশাগত দিকে সুখবর আশা করতে পারেন৷ স্থাবর সম্পত্তি কেনাবেচার জন্য শুভ সময়৷ ছাত্রদের আরও মনোযোগী হতে হবে৷
10
13
ধনু- প্রেমের জন্য শুভ৷ নতুন সঙ্গী পেতে পারেন৷ গয়না এবং গ্রহরত্নে বিনিয়োগ করলে তা আপনাকে ভবিষ্যতে ভাল মুনাফা দিতে পারে৷ পরিবারে বয়স্ক ব্যক্তির স্বাস্থ্যহানির সম্ভাবনা৷
11
13
মকর- খুশির মেজাজে থাকবেন৷ বৌদ্ধিক বিষয় অধ্যয়নের সুযোগ আসতে পারে৷ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আশা করতে পারেন।
12
13
কুম্ভ - দিনের শুরুটা ভাল না হলেও, দ্বিতীয় ভাগে নেতিবাচক চিন্তা থেকে মুক্তির আশা আছে৷ নতুন কোনও ব্যক্তির সহযোগিতায় ব্যবসায় সাফল্য আসতে পারে৷ চুক্তিপত্র ভাল ভাবে পড়ে নেওয়া জরুরি৷
13
13
মীন - সিদ্ধান্ত নিতে পারবেন৷ সন্তানের স্বাস্থ্যোন্নতি। সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন৷ মাসিক বেতনের পাশাপাশি উপরি অর্থোপার্জনের সম্ভাবনা৷ দুগ্ধজাত পণ্য, শিল্প-সাহিত্যের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটা শুভ৷