দীপাবলির আগেই বাড়তে পারে কেন্দ্রীয় সরকারী কর্মীদের মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা ডিএ)। এই বছরের শুরুতে ২ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল।
2
9
সূত্রের খবর, দীপাবলির আগে আরও ৪ শতাংশ ডিএ বাড়তে পারে। কেন্দ্রীয় কর্মীরা এতদিন বেসিক পে-র ৬০ শতাংশ ডিএ পেতেন।
3
9
নতুন হার কার্যকর হলে ৬৪ শতাংশ হারে ডিএ পাবেন কর্মীরা। আসুন দেখে নেওয়া যাক ২০২৬ সালে কোন কোন রাজ্য ডিএ বাড়িয়েছে।
4
9
বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরেই ডিএ বৃদ্ধি পেয়েছে। এর আগে ২০ শতাংশ ডিএ পেতেন রাজ্যের সরকারি কর্মীরা।
5
9
নতুন সরকার আরও ১৮ শতাংশ বৃদ্ধি করেছে। অক্টোবর থেকে কর্মীরা ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন।
6
9
পাঞ্জাব সরকার রাজ্যের কর্মী ও পেনশনভোগীদের জন্য ৮ শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা করেছে। সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এই ডিএ বৃদ্ধি ৪% করে দুটি কিস্তিতে কার্যকর করা হবে এবং এর সুবিধা ১ অক্টোবর থেকে মিলবে।
7
9
অন্ধ্রপ্রদেশে ৪.৫৫% ডিএ বৃদ্ধি করা হয়েছে। সেপ্টেম্বর থেকে এই বৃদ্ধি কার্যকর হবে। অক্টোবরের বেতনের সঙ্গে পাবেন কর্মীরা।
8
9
২.৭৩ শতাংশ বৃদ্ধির প্রথম কিস্তি ২০২৪-এর জুলাই থেকে এবং ১.৮২ শতাংশ বৃদ্ধির দ্বিতীয় কিস্তি, ২০২৫-এর জানুয়ারি থেকে কার্যকর হবে। ২০২৭ এবং ২০২৮ সালের বেতনের সঙ্গে বকেয়া মেটানো হবে।
9
9
অরুণাচল প্রদেশ, ওড়িশা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং অসম ২ শতাংশ ডিএ বৃদ্ধি করেছে। যা কেন্দ্রের ডিএ-র হারের সঙ্গে সমান। ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হয়েছে।