ভেটকি পাতুরি, ইলিশ পাতুরি এমনকী ডিমের পাতুরি তো খেয়েছেন। কিন্তু জানেন কি বাংলার একটি অন্যতম জনপ্রিয় রান্না ছিল ডালের পাতুরি যা এখন প্রায় হারাতে বসেছে? সুস্বাদু অথচ পুষ্টিগুণে ভরপুর এই পদ কীভাবে বানাবেন জেনে নিন। ছবি- সংগৃহীত
2
8
ডালের পাতুরি বানাতে কী কী লাগবে রইল সেই উপকরণের তালিকা। বাংলার এই প্রায় হারিয়ে যাওয়া পদ বানাতে প্রয়োজন মুসুর ডাল, লাউপাতা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ, লঙ্কা, নুন, জিরে, কালো জিরে, জোয়ান, মৌরি, রসুন, আদা, সর্ষের তেল। ছবি- সংগৃহীত
3
8
এক কৌটো বা যতটা পরিমাণে লাগবে, ততটা মুসুর ডাল সবার আগে ভাল করে ধুয়ে নিন। এবার এটিকে একটি মিক্সিতে নিন। সঙ্গে দিয়ে দিন ৫-৬ টা কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন এবং অল্প আদা কুচি। সবটা ভাল করে সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে নিন। ছবি- সংগৃহীত
4
8
অন্যদিকে কড়াইয়ে বেশ অনেকটা জল দিন। দিয়ে দিন এক চামচ নুন। তাতে আগে থেকে ধুয়ে রাখা কচি লাউপাতাগুলো দিয়ে ঢাকনা চাপা দিয়ে ভাপিয়ে নিন। চেষ্টা করবেন যাতে কচি লাউপাতা নেওয়া যায়, তাহলে খেতে সুস্বাদু হয়। ছবি- সংগৃহীত
5
8
এবার ওই যে আগে ডালের মিশ্রণ বানিয়ে রেখেছিলেন তাতে এক এক করে কিছু মশলা যোগ করুন। দিয়ে দিন স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, কালো জিরে, জিরে, অল্প করে জোয়ান, মৌরি এবং লঙ্কা গুঁড়ো। সবটা ভাল করে মেখে নিন। ছবি- সংগৃহীত
6
8
এই মিশ্রণে এবার দিয়ে দিন কুচি করা পেঁয়াজ এবং লঙ্কা। সবটা আবারও ভাল করে চটকে মেখে নিন। ব্যাস তাহলে ডাল রেডি। ছবি- সংগৃহীত
7
8
এবার ভাপানো লাউপাতাগুলোর মধ্যে ডালের এই মিশ্রণ দিয়ে উপর থেকে কাঁচা সর্ষের তেল এবং কাঁচা লঙ্কা দিয়ে মুড়িয়ে বেঁধে রাখুন। চেষ্টা করুন দুটো বা তিনটি পাতা একসঙ্গে নিয়ে একটি পাতুরি বানানোর। তাহলে ফেটে যাবে না। ছবি- সংগৃহীত
8
8
এবার কড়াইয়ে সর্ষের তেল দিন। তেল গরম হলে তাতে আঁচ মাঝারি রেখে পাতুরিগুলো দিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রাখুন। এরপর ঢাকনা খুলে পাতুরিগুলোর দিক বদল করে আবার ঢাকা দিয়ে দিন যাতে আরও একটি দিক ভাল করে হয়ে যায়। ডাল সেদ্ধ হয়। একই ভাবে এই দিকটাও মিনিট ৫-৬ রেখে নামিয়ে নিন। পাতুরি দুই দিক ভাল করে ভেজে নিলেই তৈরি। এবার নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।ছবি- সংগৃহীত