অক্টোবরেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বর্ধিত হারে মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালাওয়েন্স) পাবেন। এর পাশাপাশি অক্টোবরের বেতনও অগ্রিম পাওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যের কর্মীদের।
2
8
তৃণমূল সরকারের আমলে ডিএ-র হার ছিল ১৮ শতাংশ। রাজ্যের নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে তা ২০ শতাংশ বাড়িয়ে ৩৮ শতাংশ করেছে।
3
8
ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ২০ শতাংশ ডিএ বৃদ্ধি পেয়েছে এক লাফে। পঞ্চম বেতন কমিশনের আওতায় মহার্ঘ ভাতা বেড়েছে ৫২ শতাংশ। ১ অক্টোবর থেকে বর্ধিত হারে ডিএ কার্যকর হবে।
4
8
গত ফেব্রুয়ারিতে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা সরকারি কর্মীদের ডিএ ২০ শতাংশ বৃদ্ধি করা হয়। পুরনো বেতন কাঠামোয় যাঁরা রয়েছেন তাঁদের ডিএ বেড়েছে ৫২ শতাংশ।
5
8
পঞ্চম বেতন কমিশনের আওতায় যে সকল সরকারি কর্মীরা রয়েছেন তাঁরা ডিএ পেতে ১৭১ শতাংশ হারে। নতুন বর্ধিত হারে তাঁরা ২২৩ শতাংশ ডিএ পাবেন।
6
8
যাঁরা এখনও রোপা ২০০৯ অনুযায়ী পারিবারিক পেনশন পাচ্ছেন, তাঁরাও ২২৩% হারে মহার্ঘ ত্রাণ (ডিয়ারনেল রিলিফ বা ডিআর) পাবেন।
7
8
অন্যদিকে, দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারী কর্মীদের মহার্ঘ ভাতা বাড়তে পারে। এই বছরের শুরুতে ডিএ ২ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল।
8
8
সরকারি সূত্রের খবর, দীপাবলির আগে আরও ৪ শতাংশ ডিএ বাড়তে পারে। কেন্দ্রীয় কর্মীরা এতদিন বেসিক পে-র ৬০ শতাংশ ডিএ পেতেন। নতুন হার কার্যকর হলে ৬৪ শতাংশ হারে ডিএ পাবেন কর্মীরা।