রাজ্য সরকারি কর্মীদের পোয়া বারো। ক্ষমতার পালাবদলের দেড় মাস পরেই রাজ্য সরকারের বিরাট পদক্ষেপ। যা ঘিরে আনন্দে আত্মহারা সরকারি কর্মীরা।
2
10
আজ রাজ্যে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন নতুন সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই বাজেটেই সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ডিএ ও ডিআর ঘোষণা করেছেন তিনি।
3
10
রাজ্য সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করা হয়েছে। পাশাপাশি অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিয়ারনেস রিলিফের ঘোষণাও করল
শুভেন্দু অধিকারীর সরকার।
4
10
বর্তমানে সরকারি কর্মী ও পেনশনভোগীরা ১৮ শতাংশ হারে ডিএ ও ডিআর পান। এবার তাঁদের জন্য ডিএ ও ডিআর ২০ শতাংশ বাড়ানো হল।
5
10
নতুন অর্থবর্ষে সরকারি কর্মী ও পেনশনভোগীরা ৩৮ শতাংশ হারে ডিএ ও ডিআর পাবেন। কবে থেকে ঢুকবে এই ডিএ ও ডিআর?
6
10
বাজেট পেশে অর্থমন্ত্রী জানিয়েছেন, এই ডিএ ও ডিআর বৃদ্ধি পয়লা অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে। অর্থাৎ অক্টোবর মাস থেকে সরকারি কর্মী ও পেনশনভোগীরা ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন।
7
10
২০ শতাংশ ডিএ বৃদ্ধির পর সরকারি কর্মীদের বেতন কত হবে জানেন? ধরা যাক, কারও বেতন যদি ২০ হাজার টাকা হয়, আগে ১৮ শতাংশ ডিএ যোগ করলে হাতে অতিরিক্ত ৩৬০০ টাকা পেতেন। ৩৮ শতাংশ হারে ডিএ যোগ করলে তাঁরা ৭৬০০ টাকা বেশি পাবেন।
8
10
কোনও সরকারি কর্মীর বেসিক বেতন ৩০ হাজার টাকা হলে, ১৮ শতাংশ ডিএ যোগ করলে অতিরিক্ত ৫৪০০ টাকা বেশি পেতেন। ২০ শতাংশ ডিএ বৃদ্ধির পর তাঁরা ১১ হাজার ৪০০ টাকা বেশি পাবেন।
9
10
যদি কোনও সরকারি কর্মীর বেসিক বেতন ৫০ হাজার টাকা হয়, তৃণমূল আমলে ১৮ শতাংশ ডিএ যোগ করলে ৯ হাজার টাকা অতিরিক্ত পেতেন। ৩৮ শতাংশ ডিএ বৃদ্ধির পর তাঁদের ১৯ হাজার টাকা বেতন বাড়বে।
10
10
কারও বেসিক পে যদি ৭৫ হাজার টাকা হয়, ১৮ শতাংশ ডিএ যোগ করলে অতিরিক্ত ১৩ হাজার ৫০০ টাকা অতিরিক্ত পেতেন। ৩৮ শতাংশ হারে ডিএ-এর ক্ষেত্রে অতিরিক্ত ২৮ হাজার ৫০০ টাকা পাবেন।