কী বিচিত্র এই দেশ! হিমালয়ের কোলে যে অতি বিরল ফুল যে ফুটে রয়েছে, তা একবার নজরে পড়লেই, আর চোখ ফেরাতেই পারবেন না। কয়েক দশক পেরিয়ে অবশেষে সেই ফুলের দেখা মিলতেই বিজ্ঞানীরাও চমকে উঠলেন।
2
7
এবার হিমালয়ের কোলেই দেখা মিলল ক্যানানথাস হুকেরি'র। ১৮৬৭ সালের পর দেখাই মেলেনি এই ফুলের। অতি বিরল তো বটেই। এবার ১৫৮ বছর পর সেই ফুল ফুটল ভারতেই।
3
7
বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা এই ফুলের সন্ধান পেয়েছেন। এরপর সেই ফুলের কথা প্রকাশিত হয়েছে Oryx জার্নালে। নীল রঙের এই ফুলের চাদরে হিমালয়ের কোল।
4
7
ভারতের কোথায় এই বিরল ফুলের দেখা পাবেন? বিজ্ঞানীরাই জানিয়েছেন, অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার চুনা ভ্যালির কাছে ফুটেছে ক্যানানথাস হুকেরি।
5
7
বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, ১৮৬৭ সালে সিকিমে উদ্ভিদবিদ স্যার জোসেফ ডালটন হুকার এই ফুলের দেখা পেয়েছিলেন প্রথমবার। তারপর থেকে ভারতে এই ফুলের দেখা আর পাওয়া যায়নি।
6
7
ক্যামপ্যানুলেসি প্রজাতির অন্তর্ভুক্ত ক্যানানথাস হুকেরি।
ভুটান, নেপাল, তিব্বত, চীনে এই ফুলের দেখা পাওয়া যায়। কিন্তু সচরাচর নয়।
7
7
অরুণাচলের তাওয়াংয়ের মাগো গ্রামের কাছে প্রায় ৩,৬০০ মিটার উচ্চতায় অ্যালপাইন এলাকায় সমীক্ষা করছিলেন কয়েকজন বিজ্ঞানী। সেই সময় এই ফুলের দেখা পাওয়া গিয়েছে।