ছোটবেলায় অনেকেই নিশ্চয় বাড়িতে পাতা টক দই খেয়েছেন। কিন্তু জানেন না এটি কীভাবে বানাতে হয়। কোন উপায়ে দই পাতলে সেটা সঠিক হবে, বেশি টক হবে না। আবার জমবে ভাল। জেনে নিন বাড়িতে দই পাতার খুঁটিনাটি, একই সঙ্গে কী করলে এটি টকে যাবে না সহজেই রইল সেই টিপসও। ছবি- সংগৃহীত
2
6
দই পাতার জন্য মাটি বা পাথরের বাটি ব্যবহার করা ভাল। মাটি এবং পাথর দুই খাবার ঠান্ডা রাখতে সাহায্য করে, অতিরিক্ত জল শুষে নেয়। এতে দই দীর্ঘ সময় টাটকা থাকে। টকে যায় না। ছবি- সংগৃহীত
3
6
মাটি বা পাথরের বাটিতে দই পাতলে সেটা জমে ভাল। খেতেও বেশি সুস্বাদু হয়। দই ভাল ভাবে বসে গেলে সেটাকে বাইরে না রেখে ফ্রিজে ঢুকিয়ে দিন। বাইরে বেশিক্ষণ বাড়িতে পাতা রাখা দই থাকলে সেটা ফারমেন্টেড হয়ে যাবে দ্রুত, ফলে টকে যাবে। ছবি- সংগৃহীত
4
6
বাড়িতে কীভাবে টক দই পাতবেন? আধ লিটার দুধ কড়াইয়ে নিয়ে গরম করুন। নাড়তে থাকুন। ফুটতে ফুটতে দুধ যখন অর্ধেক হয়ে যাবে তখন নামিয়ে নিন। ছবি- সংগৃহীত
5
6
এবার একটা বাটি নিন। সেটা যদি মাটির বা পাথরের হয় তবে তো কথাই নেই। কাচের বাটি হলেও হবে। তাতে এক চামচ টক দই নিন। ভাল করে ফেটিয়ে নিয়ে এই সদ্য জাল দেওয়া দুধ ঢেলে দিন। তারপর দুধের সঙ্গে ভাল করে মিশিয়ে। তারপর ঢাকা দিয়ে দিন। ছবি- সংগৃহীত
6
6
এবার এই বাটির উপর ভেজা তোয়ালে, বা গামছা দিয়ে দিন। সারা রাত এটিকে এভাবে থাকতে দিন। পরদিন সকালে উঠে দেখবেন দই পেতে গিয়েছে। ছবি- সংগৃহীত