আজকাল ক্রেডিট কার্ড সবার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কেনাকাটা বা যেকোনও ধরনের আর্থিক লেনদেনের জন্য মানুষ এটি ব্যবহার করে থাকেন। সাধারণত, ব্যাঙ্কগুলো ভাল আয়ের উৎস আছে এমন ব্যক্তিদেরই ক্রেডিট কার্ড দিয়ে থাকে। কিন্তু যাদের কোনও আয় নেই, সেই তরুণরা কি ক্রেডিট কার্ড পেতে পারেন?
2
7
অনলাইন কেনাকাটা, ভ্রমণের টিকিট বুকিং এবং অন্যান্য প্রয়োজনীয় কাজের জন্য কলেজ শিক্ষার্থীদের প্রায়ই ক্রেডিট কার্ডের প্রয়োজন হয়। সৌভাগ্যবশত, মাসিক আয় নেই এমন শিক্ষার্থীদের জন্যও ক্রেডিট কার্ড পাওয়ার সুযোগ রয়েছে। আসুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
3
7
চাকরি বা নিয়মিত আয় ছাড়াই ক্রেডিট কার্ড পাওয়ার একটি সহজ উপায় হলো ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত (এফডি) খোলা। এটি একটি সুরক্ষিত কার্ড যা আপনার এফডি-র বিপরীতে ইস্যু করা হয়। আপনাকে কেবল একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ফিক্সড ডিপোজিট হিসেবে জমা রাখতে হবে এবং ব্যাঙ্ক সেই পরিমাণের ওপর ভিত্তি করে ক্রেডিট কার্ডটি ইস্যু করবে।
4
7
এই ধরনের কার্ডের জন্য আপনার কোনও স্যালারি স্লিপ বা নিয়মিত আয়ের প্রমাণের প্রয়োজন নেই। আপনার এফডি-র অর্থ ব্যাঙ্কের কাছে সুরক্ষিত থাকে এবং তার ওপর সুদও পাওয়া যায়। তবে, ন্যূনতম এফডি-র পরিমাণ এবং কার্ডের ক্রেডিট লিমিট বা খরচের সীমা ব্যাঙ্কের নির্দিষ্ট নীতির ওপর নির্ভর করে।
5
7
পড়ুয়ার বাবা-মায়ের যদি আগে থেকেই কোনও ক্রেডিট কার্ড থাকে, তবে তাঁরা তাদের অ্যাকাউন্টের সহ্গে যুক্ত করে সন্তানের নামে একটি 'অ্যাড-অন' ক্রেডিট কার্ড নিতে পারেন। এক্ষেত্রে আপনাকে আলাদা করে আয়ের কোনও প্রমাণপত্র জমা দিতে হবে না। যেহেতু অ্যাড-অন কার্ডটি মূল কার্ডধারীর অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকে, তাই খরচ এবং বিল পরিশোধের বিষয়ে দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা জরুরি।
6
7
সাধারণত ব্যাঙ্কগুলো নথিপত্র হিসাবে- আধার কার্ড, প্যান কার্ড, কলেজের পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ছবি, এফডি-র রসিদ এবং ঠিকানার প্রমাণপত্র। কিছু ক্ষেত্রে ব্যাঙ্ক অতিরিক্ত নথিপত্রও চাইতে পারে।
7
7
যে বিষয়গুলো মনে রাখা জরুরি, তা হল- ক্রেডিট কার্ড পাওয়ার পর সময়মতো বিল পরিশোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি শুধুমাত্র ন্যূনতম প্রদেয় অর্থ পরিশোধ করেন, তবে বাকি বকেয়া টাকার ওপর সুদ এবং অন্যান্য চার্জ ধার্য করা হবে। তাই শিক্ষার্থীদের উচিত তাদের প্রয়োজন এবং অর্থ পরিশোধের ক্ষমতা অনুযায়ী কার্ডটি ব্যবহার করা। ফিক্সড ডিপোজিট করার আগে ব্যাঙ্কের সুদের হার, প্রযোজ্য চার্জ এবং সমস্ত শর্তাবলী সম্পর্কে ভালভাবে খোঁজ নেওয়া।