কেন্দ্রীয় সরকার নতুন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড স্কিম ২০২৬-র ঘোষণা করেছে। নয়া নিয়মে বেতনের সীমা ও অবদানে হারে বিশেষ কোনও পরিবর্তন করা হয়নি। কিন্তু, বেশ কিছু বদলে কর্মী ও সংস্থার উপর সরাসরি প্রভাব ফেলতে পারে।
2
6
'ইপিএফ ২০২৬'-এ সব কর্মীদের পিএফ অবদান মাসে ১৮০০ টাকা করে ধার্য করা হয়েছে। তবে কর্মীরা আগ্রহী হলে এর বেশি টাকাও জমা রাখা যাবে। সেই ক্ষেত্রে স্বেচ্ছায় তা দিতে হবে। এছাড়া কর্মী ও সংস্থা উভয়কেই সহমত হতে হবে। এতে বহু কর্মীর হাতে পাওয়া বেতন কিছুটা হলেও বাড়তে পারে।
3
6
বহু কোম্পানি এতদিন কর্মীদের বেসিক বেতনের উপরে ভিত্তি করে পিএফ-এর অবদান হিসাব করত।
4
6
১৫ হাজার টাকার বেশি বেতন হলেও, ইচ্ছামতো পিএফ-এর হিসাব করা হত। এরফলে অনেক সময়ই দেখা যেতে কোনও কোনও কর্মীর পিএফ বাবদ ৫ হাজার বা ১০ হাজার টাকা করে কাটা হত।
5
6
তবে নতুন নিয়মে এই বেশি অনুদান বাধ্যতামূলক হবে না। ১৮০০ টাকা করেই কাটতে হবে। এর বেশি টাকা জমা দিতে চাইলে, কর্মী ও সংস্থা- উভয়েরই অনুমতির প্রয়োজন পড়বে।
6
6
সহজভাবে বলতে গেলে, কোনও কর্মীর বেসিক বেতন ২০ হাজার টাকা হলে যেমন মাসিক ১৮০০ টাকা করে কাটা হবে, তেমনই যিনি ৬০ হাজার টাকা বেতন পান, তার থেকেও ১৮০০ টাকা করে কাটা হবে।