রাজ্যে পালাবদলের পরে স্বাস্থ্যসাথী প্রকল্পের পরিবর্তে আয়ুষ্মান ভারত যোজনা চালু করা হয়েছে। এই প্রকল্পে ৫ লক্ষ টাকার বার্ষিক ক্যাশলেস স্বাস্থ্য বিমার সুবিধা মিলবে।
2
10
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে ইতিমধ্যে মৌ স্বাক্ষর করেছে পশ্চিমবঙ্গ সরকার। ৯৭৬ কোটি টাকা ইতিমধ্যেই বরাদ্দ করা হয়েছে।
3
10
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যের ১.৪৬ কোটি পরিবার এই প্রকল্পের সুবিধা পাবে। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার, ৭০ বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিক এবং নির্দিষ্ট আয়ের সীমার মধ্যে থাকা পরিবার এই প্রকল্পের সুবিধা পাবে।
4
10
স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা রাজ্যের সকল বাসিন্দাদের জন্য উপলব্ধ ছিল। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে অনেকেরই মনে প্রশ্ন জেগেছিল যে, তাঁরা কি তাহলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমার সুবিধা পাবেন না?
5
10
সেই সকল রাজ্যবাসীর চিন্তা নিরসন করলেন খোদ শুভেন্দু। শুক্রবার রেজিনগরের সভা থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা, ‘আয়ুষ্মান ভারত’ যাঁরা পাবেন না, তাঁরা পাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। এই প্রকল্পে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা পাওয়া যাবে।
6
10
শুভেন্দু বলেন, “আমরা সাড়ে ছয় কোটি মানুষকে আয়ুষ্মান ভারত দেব। যাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না, তাঁদের ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’র অধীনে ৫ লক্ষ টাকা করে বিমার সুবিধা দেব। শুধু রাজ্যে নয়, যাতে ভিনরাজ্যেও এই প্রকল্পের সুবিধা পাওয়া যায়, তার ব্যবস্থা করবে আপনাদের সরকার।”
7
10
এই ঘোষণা বাস্তবায়িত হলে উপকৃত হবেন রাজ্যের লক্ষাধিক মানুষ। চিকিৎসা করাতে গিয়ে টাকা নিয়ে চিন্তা করতে হবে না তাঁদের।
8
10
২০১৮ সাল থেকে এখন পর্যন্ত দেশে ৪৪ কোটি আয়ুষ্মান কার্ড বিতরণ করা হয়েছে। ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত ৩৬,১৯৩টি হাসপাতাল এই প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে। বেসরকারি হাসপাতাল এর মধ্যে ১৬,৫৫৭টি।
9
10
PM-JAY Beneficiary পোর্টালের মাধ্যমে অনলাইনে, আয়ুষ্মান অ্যাপ বা নিকটবর্তী Common Service Centre (CSC)-এ খোঁজ নিয়ে অনুমোদিত হাসপাতালে গিয়েও কার্ড তৈরি করা যায়।
10
10
আবেদন জন্য প্রয়োজন বৈধ আধার কার্ড, ভোটার কার্ড, আধারের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বর, রেশন কার্ড, আয়ের নথি এবং অন্যান্য প্রয়োজনীয় নথি।