আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের পুর এলাকাগুলিতে চালু হচ্ছে জরিমানার ব্যবস্থা। যত্রতত্র থুতু ফেলা, প্রস্রাব করা বা প্লাস্টিক ব্যবহার করে ফেললে গুনতে হবে জরিমানা।
2
8
জরিমানার অঙ্ক কত?
3
8
সল্টলেকের নগর উন্নয়ন ভবনে শুক্রবার জারিমানার টাকার কথা জানিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
4
8
পুর আইন অনুযায়ী প্রকাশ্য স্থানে থুতু ফেললে ১০০ টাকা জরিমানা ধার্য করা হবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী।
5
8
যত্রতত্র প্রস্রাব করা বা প্লাস্টিক ব্যবহার করলে দিতে হবে ২০০ টাকা।
6
8
শুধু তাই নয়, দোকানের সামনে আবর্জনা জমিয়ে রাখলেও সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রীর কথায়, রাস্তা বা ফুটপাত কোনও ব্যক্তিগত সম্পত্তি নয়, তাই তা পরিষ্কার রাখার দায়িত্ব সকলেরই।
7
8
নাগরিক সমস্যার দ্রুত সমাধানের জন্য এ দিন টোল-ফ্রি হেল্পলাইন নম্বর (১৮০০-৩৪৫-০৯৩৮) চালুর কথা ঘোষণাও করেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আপাতত সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে। শীঘ্রই তা ২৪ ঘণ্টার জন্য চালু করার পরিকল্পনা রয়েছে।
8
8
রাজ্যের যে কোনও প্রান্তের মানুষ এই টোল-ফ্রি হেল্পলাইন নম্বরে ফোন করে সমস্যার কথা জানাতে পারবেন।