এবার নজরে সিভিক ভলান্টিয়াররা। গত কয়েক বছরে সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ নিয়েও হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্র দপ্তর।
2
7
রাজ্যে পূর্ণাঙ্গ বাজেটেই সিভিক ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেন, এবার থেকে সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশের বেতন মাসিক ২ হাজার টাকা বাড়ানো হবে।
3
7
এবার দেখা হবে, সিভিক ভলান্টিয়ারদের নিয়োগে কোন কোন দুর্নীতি রয়েছে। রাজনৈতিক সুপারিশে নিয়োগ কিনা, বদলি কীভাবে, সবটাই খতিয়ে দেখবে সরকার।
4
7
গত দু'বছরে সিভিক ভলান্টিয়ারদের কাজের রেকর্ড এবার খতিয়ে দেখা হবে। দপ্তরে নিয়মিত উপস্থিতি, শরীর, স্বাস্থ্য পুনরায় পরীক্ষা করা হবে।
5
7
আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 'ঝাড়াই বাছাই হবে। কারণ প্রচুর জল মিশে রয়েছে।' বাজেট পেশের পরেই ছাঁটাই নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
6
7
এবার মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, 'সবাই আবার যাচাই করা দরকার। সিভিক ভলান্টিয়ার সব রাজনৈতিক সুপারিশে নিয়োগ করা হয়েছে। তাঁদের যোগ্যতা, শরীর, স্বাস্থ্য, কতটা সক্রিয়, সবটাই আবার খতিয়ে দেখা হবে।'
7
7
অগ্নিমিত্রার দাবি, 'এঁরা ঠিকমতো দপ্তরেও আসেন না। মাঝেমধ্যে আসে আড্ডা দেয়, চলে যায়। সাত দিন আগেই নাকি সই করে চলে যায়। টাকাগুলো আমাদের, সাধারণ মানুষের। যাঁরা শেষ কয়েক মাসে আসেননি, তাঁদের ছাঁটাই করতে হবে।'