সবার প্রথমে মাংসের টুকরোগুলো ভাল করে ধুয়ে নিন। তারপর এতে নুন, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে অন্তত মিনিট ১৫ রাখুন। ছবি- সংগৃহীত
4
8
এবার একটি কড়াইয়ে মাখন দিন বেশ অনেকটা। সঙ্গে অল্প করে সাদা তেল দিন। মাখন গলে গেলে আদা রসুন বাটা দিন। অল্প নেড়েচেড়ে দারচিনি, লবঙ্গ, এলাচ, গোটা গোলমরিচ দিয়ে দিন। হালকা নেড়ে নিন। ছবি- সংগৃহীত
5
8
এবার চাইলে গোটা পেঁয়াজ বা বড় বড় করে কাটা পেঁয়াজের টুকরো দিয়ে দিন। আবারও সামান্য নেড়ে যোগ করুন কেটে রাখা গাজর, বিন্স, আলু। সবটা আবারও ভাল করে ভাজতে থাকুন। দিয়ে দিন কেটে রাখা টমেটোর টুকরো। ছবি- সংগৃহীত
6
8
এবার যোগ করুন ম্যারিনেট করে রাখা মাংস। স্বাদ মতো নুন যোগ করে ভাল করে কষাতে থাকুন। আঁচ বেশি রাখুন। মিনিট ৭ থেকে ৮ কষিয়ে, চেরা বা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিন। দিয়ে দিন গরম জল। ছবি- সংগৃহীত
7
8
এবার আঁচ কমিয়ে ঢাকা দিয়ে মাংস সেদ্ধ হতে দিন। অন্তত মিনিট ২০-২৫ রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে গেলে উপর থেকে আরও একটু গোলমরিচ গুঁড়ো এবং মাখন দিয়ে নামিয়ে দিন। যেহেতু এটা চিকেন স্টু, ঝোলের পরিমাণ বেশি রাখবেন।ছবি- সংগৃহীত
8
8
এবার এটিকে পাউরুটির সঙ্গে পরিবেশন করুন। বা এমনিও এক বাটি খেলে যেমন মুখের রুচি ফিরবে, তেমনই পেট ভরবে।ছবি- সংগৃহীত