সবার প্রথমে দুটো বড় সাইজের পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিন। এবার এই পেঁয়াজ দুটো সহ, দুটো টমেটো, একটা গোটা রসুন, ৪-৫ টা শুকনো লঙ্কা ধুয়ে একটি জালির উপর নিয়ে ভাল করে পুড়িয়ে নিন। এপিঠ ওপিঠ করে পুড়িয়ে নিন। ছবি: সংগৃহীত
4
8
এবার নামিয়ে নিয়ে এগুলোকে ঠান্ডা হতে দিন। তারপর পোড়া খোসা ছাড়িয়ে নিন টমেটো এবং রসুনের। পেঁয়াজ কেটে নিজ। এবার এগুলোর সঙ্গে নিয়ে নিজ পরিমাণ মতো আদা কুচি। সব এবার একটি মিক্সিতে নিয়ে অল্প জল দিয়ে ব্লেন্ড করে নিন। ছবি; সংগৃহীত
5
8
এবার ওভেনে একটি কড়াই বসিয়ে তাতে দুই চামচ ঘি দিন। ঘি গরম হলে তাতে মাংসের টুকরোগুলো দিয়ে দিন। ভাল করে হাই ফ্লেমে মিনিট ৬-৭ ভাজুন। এরপর দিয়ে দিন পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো। ছবি: সংগৃহীত
6
8
আবারও ভাল করে কষাতে থাকুন, অন্তত মিনিট ৬-৭ এর জন্য। এবার ওই মিক্সিতে ব্লেন্ড করা মশলা দিয়ে দিন। আবারও কষান তারপর ভাল করে। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে কষাতে থাকুন। ছবি: সংগৃহীত
7
8
এবার চিনি দিয়ে অল্প নেড়ে এক কাপ জল দিয়ে দিন। আবারও তারপর নাড়তে থাকুন। এবার আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিন। অন্তত মিনিট ১০ পর ঢাকনা খুলুন। আবারও ভাল করে পুরোটা কষান। জল টেনে গা মাখা হয়ে এলে এক চামচ ঘি ছড়িয়ে নামিয়ে নিন। ছবি: সংগৃহীত
8
8
পরোটা বা লুচির সঙ্গে দারুণ লাগবে খেতে এই পদ। যদি চান ভাত বা পোলাও দিয়েও খেতে পারেন। ছবি; সংগৃহীত