ঝাল ঝাল এই নিরামিষ কালিয়া খেলে ভুলে যাবেন মাছ-মাংসের স্বাদ, জেনে নিন কীভাবে বানাবেন এই সুস্বাদু রেসিপি
নিজস্ব সংবাদদাতা
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৩ : ০৫
শেয়ার করুন
1
10
মাছের কালিয়া, ডিমের কালিয়া তো অনেক খেলেন এবার ট্রাই করে দেখুন এই নিরামিষ কালিয়া। একবার খেলে এই স্বাদ কখনও ভুলবেন না। জেনে নিন কীভাবে বানাবেন ছানার কালিয়ার রেসিপি।
2
10
এই রেসিপির জন্য লাগবে দুধ: ১ লিটার, লেবুর রস বা ভিনেগার: ২-৩ চামচ, আলু: ২টো (খোসা ছাড়িয়ে টুকরো করা), টমেটো কুচি: ১টা মাঝারি সাইজের, আদা-কাঁচা লঙ্কা বাটা: ১ চামচ।
3
10
এছাড়া লাগবে জিরে গুঁড়ো: ১ চা চামচ, হলুদ গুঁড়ো: আধ চা চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ (রঙের জন্য), গরম মশলা গুঁড়ো: আধ চা চামচ, ঘি: ১ চামচ, সর্ষে বা সাদা তেল: রান্নার জন্য প্রয়োজনমতো, নুন ও চিনি: স্বাদমতো, গরম জল: ঝোলের জন্য প্রয়োজনমতো।
4
10
প্রথমে দুধ ফুটিয়ে লেবুর রস বা ভিনেগার দিয়ে ছানা কাটিয়ে নিন। ছানাটা ভাল করে জল ঝরিয়ে একটি থালায় নিন। এবার ছানার মধ্যে সামান্য নুন ও ১ চিমটে ময়দা বা চালের গুঁড়ো মিশিয়ে ভাল করে মেখে নিন যাতে মসৃণ ডো তৈরি হয়।
5
10
এবার এই ছানা থেকে ছোট ছোট লেচির মতো পাকিয়ে হালকা চ্যাপ্টা করে কোপ্তার আকার দিন। কড়াইতে তেল গরম করে ছানার কোপ্তাগুলো হালকা সোনালী করে ভেজে তুলে রাখুন। (খুব করা করে ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যাবে)।
6
10
ওই তেলেই আলুর টুকরোগুলো সামান্য নুন ও হলুদ দিয়ে হালকা ভেজে তুলে রাখুন। কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে তেজপাতা, গোটা জিরে ও এলাচ-দারচিনি ফোড়ন দিন।
7
10
এবার টমেটো কুচি দিয়ে একটু নরম করে নিন। এরপর আদা-কাঁচা লঙ্কা বাটা এবং সমস্ত গুঁড়ো মশলা (জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো) সামান্য জল দিয়ে কড়াইতে দিয়ে ভাল করে কষান যতক্ষণ না তেল ছাড়ছে।
8
10
মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এবার পরিমাণমতো গরম জল এবং স্বাদমতো নুন-চিনি দিন। ঝোল ফুটতে শুরু করলে এবং আলু সেদ্ধ হয়ে গেলে গ্যাসের আঁচ কমিয়ে দিন।
9
10
এবার ঝোলের মধ্যে ভেজে রাখা ছানার কোপ্তাগুলো সাবধানে দিয়ে দিন। ২-৩ মিনিট ফুটিয়ে নিন যাতে কোপ্তার ভিতর মশলা ও ঝোল ভালভাবে ঢুকে যায়।
10
10
নামানোর আগে উপর থেকে ঘি ও গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিন। ব্যাস! তৈরি হয়ে গেল গরম গরম সুস্বাদু ছানার কালিয়া। সাদা ভাত, পোলাও কিংবা লুচি-পরোটার সঙ্গে একেবারে জমে যাবে।