রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পরেই চটকলগুলির শ্রমিকদের জন্য নানা কাজ করা শুরু করেছে। বেশ কয়েকটি বন্ধ হওয়া চটকল ফের খুলে দেওয়া হয়েছে।
2
8
এবার চটকল শ্রমিকদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শ্রমিকদের জন্য নতুন ফ্ল্যাটের ব্যবস্থা করবে রাজ্য। দিতে হবে মাত্র ৫০ হাজার টাকা। বাকি টাকা কেন্দ্র এবং রাজ্য মিলে পরিশোধ করবে।
3
8
সোমবার একটি সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন রাজ্যের পরিবহন এবং শ্রমমন্ত্রী অর্জুন সিং। তিনি জানান, চটকলের শ্রমিকরা অনেকেই এখনও জীর্ণ কোয়াটারে থাকেন।
4
8
শ্রমিক এবং তাদের পরিবারের জন্য নিরাপদ এবং কম খরচে পাকা বাড়ির ব্যবস্থা করে দেবে সরকার।
5
8
তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা-আরবান ২.০-এর ‘অ্যাফোর্ডেবল হাউজিং ইন পার্টনারশিপ’ প্রকল্পের মাধ্যমে এই ফ্ল্যাট তৈরি করা হবে।
6
8
সরকারি সূত্রে খবর, অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণির যোগ্য চটকল শ্রমিকরা এই সুবিধা পাবেন। ইতিমধ্যেই প্রায় ৮ হাজার চটকল শ্রমিক এই প্রকল্পে আগ্রহ দেখিয়েছেন।
7
8
অর্জুন জানিয়েছেন, শ্রমিকদের আবেদনপত্র প্রথমে যাচাই করা হবে। এরপর যোগ্য শ্রমিকদের তালিকা তৈরি করা হবে। প্রথমে উত্তর ২৪ পরগনা ও হুগলি জেলায় এই প্রকল্প শুরু হবে।
8
8
প্রকল্পের জন্য উত্তর ২৪ পরগনার ভাটপাড়া, টিটাগড় ও কামারহাটি পুরসভাকে জমি চিহ্নিত করতে বলা হয়েছে। প্রাথমিক ভাবে এই দুই জেলায় কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।