নিজের বর্তমান ছবিকে এবার ১৯৮০-এর দশকের ছবিতে বদলে ফেলুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র সাহায্যে। ইনস্টাগ্রামে নতুন এই ট্রেন্ডে অনেকেই চ্যাটজিপিটি ব্যবহার করে নিজেদের রেট্রো লুকে সাজিয়ে ছবি শেয়ার করছেন। শুধু ভিনটেজ ফিল্টার নয়, বদলে যাচ্ছে পোশাক, চুল, ব্যাকগ্রাউন্ড থেকে ছবির আলোও।
2
9
ভাবুন, আপনার আজকের ছবি যদি ১৯৮৫ সালে তোলা হত। এআই সেই কল্পনাকেই ছবিতে ফুটিয়ে তুলছে। মুখ ও পরিচয় যতটা সম্ভব একই রেখে পোশাক, হেয়ারস্টাইল, অ্যাকসেসরিজ, আলো, ব্যাকগ্রাউন্ড এবং ছবির টেক্সচার বদলে দেওয়া হচ্ছে।
3
9
এই ট্রেন্ডে মিশেছে নস্ট্যালজিয়া আর এআই-এর কল্পনা। কেউ বানাচ্ছেন পুরনো পারিবারিক অ্যালবামের ছবি, কেউ আবার ৮০-এর দশকের বলিউড স্টুডিও পোর্ট্রেট। ফলে প্রত্যেকের ছবিই হয়ে উঠছে আলাদা এবং ব্যক্তিগত।
4
9
প্রথমে এমন একটি পরিষ্কার ছবি বেছে নিন, যেখানে মুখ স্পষ্ট দেখা যায়। সেই ছবি চ্যাটজিপিটি-তে আপলোড করুন। এরপর শুধু বলুন, আপনি ছবিটিকে ১৯৮০-এর দশকের কোন স্টাইলে দেখতে চান।
5
9
ভাল ফল পেতে প্রম্পটে পোশাক, চুল, ব্যাকগ্রাউন্ড, আলো এবং ছবির ধরন নির্দিষ্ট করে দিন। চাইলে লিখতে পারেন— warm lighting, soft focus, faded colours এবং analogue film grain। এতে ছবিটি দেখে মনে হবে যা ভিনটেজ ফিল্টার ব্যবহার হয়েছে। শুধু -এর মতো দেখাবে না।
6
9
বলিউডের লুক চাইলে প্রম্পটে লিখুন, ছবিটিকে একটি অথেন্টিক ১৯৮০-র বলিউড স্টুডিও পোর্ট্রেটে বদলে দিন। আমার মুখ ও ফেসিয়াল আইডেন্টিটি একই রাখুন। ৮০-এর দশকের ভারতীয় পোশাক, হেয়ারস্টাইল ও অ্যাক্সেসরিজ দিন। Warm studio lighting, soft focus এবং subtle film grain ব্যবহার করুন। ছবিটিকে যেন সত্যিই ১৯৮০-এর দশকে তোলা মনে হয়।
7
9
চাইলে নিজের ছবিকে ৮০-এর দশকের মাঝামাঝি ভারতীয় পারিবারিক অ্যালবামের ছবির মতো করা যায়। মুখ এবং অভিব্যক্তি স্বাভাবিক রেখে সেই সময়ানুযায়ী পোশাক, চুলের স্টাইল এবং ব্যাকগ্রাউন্ড দিতে বলুন। সঙ্গে থাকুক realistic film colours ও analogue grain।
8
9
৮০-এর দশকের বলিউড হিরোইনের লুকের জন্য রঙিন শাড়ি, উপযোগী গয়না এবং সেই সময়ের চুলের স্টাইল চাইতে পারেন। আর হিরোর লুকের জন্য ক্লাসিক শার্ট, হাই ওয়েস্ট ট্রাউজার, হেয়ারস্টাইল এবং স্টুডিও ব্যাকড্রপ যোগ করা যায়।
9
9
শুধু পোর্ট্রেট নয়, চাইলে বানাতে পারেন ১৯৮০-এর ভারতীয় বিয়ে, পুরনো ম্যাগাজিন কভার বা ১৯৮৭ সালের ভারতীয় স্ট্রিট ফটোগ্রাফ। রাস্তার ছবিতে পুরনো গাড়ি, দোকানের নাম, পোশাক ও সেই সময়ের পরিবেশ যোগ করতে বললে ছবিটি আরও বাস্তবসম্মত হবে।