শিবকে তুষ্ট করে রোগমুক্তির কামনায় চড়ক: ব্যথা সয়ে ব্যথা উপশম, কীভাবে শুরু হল এই উৎসব?
নিজস্ব সংবাদদাতা
১৪ এপ্রিল ২০২৬ ০৯ : ৫১
শেয়ার করুন
1
11
বাংলা বছরের শেষ মাস চৈত্র৷ চৈত্র মাসের শেষদিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে পালন করা হয় চড়ক। বাংলা বছরের শেষ থেকে বাংলা বছরের শুরুর প্রথম দু-তিনদিন জুড়ে এই চড়ক উৎসব চলে৷
2
11
চৈত্র সংক্রান্তির আগের দিন চড়ক গাছ ধুয়ে মুছে পরিস্কার করা হয়৷ এতে জলভরা একটি পাত্রে শিবলিঙ্গ স্থাপন করা হয়৷
3
11
চড়কের শিবলিঙ্গকে বলা হয় বুড়োশিব। জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটা, ছুরি, বটির উপর লাফানো, শিবের বিয়ে, অগ্নিনৃত্য, চড়কগাছে দোলা ইত্যাদি নানা রীতি পালন করা হয়।
4
11
চড়কগাছে ভক্ত বা সন্ন্যাসীকে লোহার হুড়কো দিয়ে বেঁধে বনবন করে ঘোরানো হয়। সন্ন্যাসীর পিঠে, হাতে, পায়ে, শরীরের নানা অঙ্গে শলাকা বিদ্ধ করা হয়৷
5
11
দৈহিক যন্ত্রণা সহ্য করে ভক্তি এবং পুজোর মূলে রয়েছে ভূত প্রেতাত্মা এবং জন্মান্তরবাদে বিশ্বাস৷
6
11
চড়কের সন্ন্যাসীরা হিন্দুধর্মের হলেও সকলেই যে ব্রাহ্মণ হবেন তা নয়৷ অব্রাহ্মণ কেউ সন্ন্যাসী হতেই পারেন।
7
11
পুরাণে এই চড়ক উৎসবের উল্লেখ সেভাবে নেই৷ বৃহদ্ধর্মপুরাণ, লিঙ্গপুরাণে চৈত্র মাসে শিবের পুজো এবং শিবপুজোকে কেন্দ্র করে উৎসবের উল্লেখ আছে। কিন্তু চড়কের উল্লেখ নেই।
8
11
চড়ক পুজো কবে কীভাবে শুরু হল সেই বিষয় সঠিক ভাবে কিছু জানা যায় না। এটি লোকায়ত উৎসব। কথিত আছে, ১৮৪৫ খ্রিস্টাব্দে রাজপরিবারের তরফে চড়ক উৎসব শুরু হয়েছিল৷ কিন্তু এই উৎসব কখনই রাজাদের ছিল না।
9
11
চড়ক মূলত হিন্দু ধর্মের নীচু সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ছিল৷ তাই এই পুজোয় কোনও ব্রাহ্মণ লাগে না।
10
11
শারীরিক কষ্টের কারণে ১৮৬৫ খ্রিষ্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে চড়ক উৎসব বন্ধ করেন৷ কিন্তু বিশ্বাসের জেরে গ্রামবাংলায় এখনও পালন করা হয় চড়ক৷
11
11
কলকাতায় শোভাবাজার, বিডন স্ট্রিট ও ছাতুবাবুর বাজারের চড়ক মেলা বিশেষভাবে বিখ্যাত। পশ্চিমবঙ্গে নদীয়া, বর্ধমান, মেদিনীপুরে এই উৎসব ধুমধাম করে পালিত হয়।