পরস্পরের প্রতি অসীম শ্রদ্ধা, শিব-পার্বতী সমজ্ঞান অর্থাৎ দু'জনেই সমান, স্বার্থহীন চিরন্তন প্রেম। আধুনিক যুগে যখন দাম্পত্য সম্পর্কে চিড় ধরছে দ্রুত, তখন জ্যোতিষমতে প্রাচীন বৈদিক এই মন্ত্র সম্পর্ক সুন্দর করতে বিশেষ সাহায্য করতে পারে৷
4
10
“ওঁ গৌরী শঙ্করায় নমঃ”। এই মন্ত্র শিব (শঙ্কর) এবং পার্বতী (গৌরী)— দু’জনকে একসঙ্গে আহ্বান করে। এর গভীর অর্থ— দাম্পত্যজীবনে আধ্যাত্মিক সংযোগ, একনিষ্ঠ এবং একাত্ম হওয়া।
5
10
জ্যোতিষীদের মতে, এই মন্ত্রের নিয়মিত উচ্চারণ সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর করে, সঙ্গীর সঙ্গে বোঝাপড়া বাড়ায়, সম্পর্কে শান্তির আবহ ফিরিয়ে আনে।
6
10
শিব-পার্বতী স্ত্রী ও পুরুষের যুগলরূপে ‘অর্ধনারীশ্বর’। যখন কোনো দম্পতি একসঙ্গে এই মন্ত্রপাঠ করে শিবশক্তিকে আহ্বান করেন, জ্যোতিষমতে, এই মন্ত্রের উচ্চারণে গৃহে যে কম্পন তৈরি হয়, তা নেতিবাচক শক্তিকে দূরে রাখে এবং ইতিবাচক শক্তি আকর্ষণ করে।
7
10
প্রতিদিন ভোরে বা সন্ধেবেলা শান্ত মনে জপ করুন৷ স্নান সেরে পরিষ্কার পোশাকে শিব-পার্বতীর ছবি বা মূর্তির সামনে বসুন। সাদা বা গোলাপি ফুল দিন শিব-পার্বতীকে৷
8
10
ঘি বা সরষের তেলের প্রদীপ জ্বালান। মালা হাতে নিয়ে ১০৮ বার “ওঁ গৌরী শঙ্করায় নমঃ” জপ করুন।
9
10
স্বামী-স্ত্রী একসঙ্গে বসে জপ করলে এর প্রভাব দ্বিগুণ। এই সম্মিলিত সাধনা দু’জনের মাঝে নীরব আত্মিক বন্ধন গড়ে তোলে।
10
10
জপের সময় মন শান্ত রাখুন, কারও ক্ষতি কামনা করবেন না। সঙ্গীর প্রতি সম্মান বজায় রাখুন। মন্ত্র এক শক্তিশালী সহায়ক, কিন্তু একে রক্ষাকবচ ভাবলে ভুল হবে। সঙ্গীর কথা শোনা, একসঙ্গে সময় কাটানো, কঠিন মুহূর্তে পাশে দাঁড়ানো— এই সাধারণ অভ্যাসগুলোই দাম্পত্যের আসল মন্ত্র।