একসময়ে দর্শকদের হৃদয়ে রাজত্ব করতেন, আজ লাইমলাইট থেকে বহু দূরে! হঠাৎ কোথায় হারিয়ে গেলেন টেলিভিশনের এই নায়ক?
নিজস্ব সংবাদদাতা
২৯ জুলাই ২০২৬ ১৭ : ৪০
শেয়ার করুন
1
10
২০০০-এর দশকের গোড়ার দিকে ভারতীয় টেলিভিশনে 'কসৌতৌ জিন্দগি কে' ধারাবাহিকের মাধ্যমে ঘরের ছেলে হয়ে উঠেছিলেন অভিনেতা সেজান খান। 'অনুরাগ বসু' চরিত্রে তাঁর অভিনয়, লাল ওড়না ও চকোলেট বয় লুক কোটি কোটি মহিলা দর্শকের মন জয় করেছিল।
2
10
সাফল্যের শিখরে থাকার পরও হঠাৎ করেই ছোটপর্দার ঝলমলে দুনিয়া থেকে উধাও হয়ে যান তিনি। কোথায় গেলেন এই জনপ্রিয় অভিনেতা? বর্তমান জীবন কেমন কাটছে তাঁর?
3
10
হঠাৎ লাইমলাইট থেকে গায়েব হয়ে যাওয়ার পর অনেক ধরনের জল্পনা তৈরি হয়। রটে গিয়েছিল, অভিনেতা নাকি পাকাপাকিভাবে পাকিস্তানে গিয়ে বসবাস শুরু করেছেন।
4
10
তবে এক সাক্ষাৎকারে সব গুঞ্জন উড়িয়ে সেজান নিজেই জানান, পাকিস্তান বা দুবাই নয়, বেশিরভাগ সময় তিনি ভারতেই ছিলেন। ২০১১ সালে এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে পাকিস্তানে গেলেও সেটি স্থায়ী বাসস্থান ছিল না।
5
10
আসলে দীর্ঘ সাত বছর একটানা একটি ধারাবাহিকে কাজ করার পর তিনি মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন। কোনও আর্থিক সমস্যা না থাকায় নিজের ইচ্ছেমতো বিশ্ব ভ্রমণ করতে চেয়েছিলেন তিনি। পাশাপাশি পছন্দসই চরিত্রের অভাব এবং বাজে স্ক্রিপ্টের কারণে দীর্ঘ সময় কাজ থেকে দূরে থাকেন।
6
10
দীর্ঘ কয়েক বছরের বিরতি কাটিয়ে ২০২১ সালে কালার্স টিভির ‘শক্তি – অস্তিত্ব কে এহসাস কি’ ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় ফেরেন সেজান। এরপর ২০২২ সালে সোনি টিভির ‘আপনাপন - বদলে রিশতোঁ কা বন্ধন’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যায় তাঁকে।
7
10
বর্তমানে টেলিভিশনের আগের সেই চেনা জগতে ফিরলেও নিজেকে অপ্রয়োজনীয় প্রচার ও সোশ্যাল মিডিয়ার চাপ থেকে দূরে রাখতেই বেশি ভালোবসেন এই অভিনেতা।
8
10
পেশাগত জীবনের পাশাপাশি সেজানের ব্যক্তিগত জীবনও এখন বেশ গুছোনো। দীর্ঘদিনের বান্ধবী আফশীন জেহরার সঙ্গে নতুন জীবন শুরু করেছেন তিনি।
9
10
ভাল খাবারের শৌখিন সেজান এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, আফশীনের হাতের সুস্বাদু বিরিয়ানি খেয়েই তাঁর প্রেমে পড়েন এবং বিয়ের প্রস্তাব দেন।
10
10
আজও ভারতীয় টেলিভিশনের অনুরাগী দর্শকরা 'অনুরাগ বসু'কে বেশি মনে রাখেন। প্রচারের আলো থেকে দূরে গিয়ে নিজের মেজাজে জীবন উপভোগ করা সেজান প্রমাণ করেছেন, অভিনয়কে ভালবাসলেও ব্যক্তিগত শান্তি ও স্বাধীনতা তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।