পয়লা এপ্রিল থেকে চালু হল বর্জ্য ব্যবস্থাপনা নতুন নিয়ম বা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস। চারটে আলাদা ডাস্টবিনে ফেলতে হবে বর্জ্য। এবার কড়াকড়ি কেন্দ্রের।
2
7
আগের নিয়মে ছিল দু'টো রঙের ডাস্টবিন। ওয়েট ওয়েস্ট বা ভেজা আবর্জনা ফেলতে হত সবুজে। শুকনো আবর্জনার জন্য ছিল নীল রঙের ডাস্টবিন।
3
7
নতুন নিয়মে বাড়ছে আরও দু'টো রঙ। লাল, নীল, সবুজ, কালো। খাবারের উচ্ছিষ্ট, সবজির খোসা বা যেকোনও পচনশীল আবর্জনা ফেলা হবে সবুজে।
4
7
প্লাস্টিক, কাঁচ বা যেকোনও ধাতুর জন্য নীল ডাস্টবিন। বাচ্চাদের ডাইপার বা স্যানিটারি ন্যাপকিনের জন্য বরাদ্দ লাল। আর বাল্ব বা ওষুধ কিম্বা রঙকেন্দ্রিক আবর্জনার জন্য আছে কালো।
5
7
বাড়ি থেকে এই আবর্জনা আলাদা করে না দিলে সাফাই কর্মী আবর্জনা নিতে অস্বীকার করতে পারেন। নিয়ম না মানলে হতে পারে জরিমানা।
6
7
গাড়িতে থাকবে চারটে আলাদা রঙের ডাস্টবিন। ফলে আবর্জনা মিশে যাবে না। বড় হাউজিং কমপ্লেক্স বা অফিস কিম্বা হোটেলের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।
7
7
সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড অনলাইনে আর্বজনা নিয়ন্ত্রণের জন্য এই নজরদারি প্রক্রিয়া চালু করেছে। যা ঘিরে এবার কড়াকড়ি করা হল।