দিল্লি নির্দেশ দিয়েছে, এসআইআর বা কেন্দ্রের সমীক্ষায় যে সব রেশন কার্ড নিয়ে সন্দেহ দেখা দিয়েছে, তদন্ত করে সেগুলি বাতিল করতে হবে। খাদ্য দপ্তর জানিয়েছে, এই কাজ চলতি মাসেই শেষ করতে হবে।
2
10
সম্প্রতি খাদ্য দপ্তরের এক পর্যালোচনা বৈঠকে পুরো বিষয়টি উঠে আসে।
3
10
বৈঠকে স্পষ্ট জানানো হয়েছে, এসআইআরে বাদ পড়া ভোটারদের তালিকা নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করার শেষ তারিখ ২০ জুলাই। কিন্তু দেখা যাচ্ছে, বেশ কয়েকটি জেলায় কাজের গতি বেশ মন্থর।
4
10
এই নিয়ে ক্ষোভপ্রকাশ করা হয়েছে বৈঠকের কার্যবিবরণীতে। প্রসঙ্গত, প্রথমে এই কাজের সময়সীমা ১৫ জুন ধার্য করা হয়েছিল। পরে তা বাড়িয়ে জুলাই পর্যন্ত করা হয়।
5
10
তবে যাঁরা সিএএ-র মাধ্যমে নতুন করে নাগরিকত্ব পেয়েছেন কিংবা রেশন কার্ডের দাবিতে ট্রাইব্যুনালে আবেদন জানিয়েছেন, তাঁদের রেশন কার্ড আপাতত বন্ধ করা হচ্ছে না। আবেদন প্রক্রিয়া ও আইনি বিষয়গুলির নিষ্পত্তি হলে তবেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
6
10
বিধানসভা ভোটের আগে রাজ্য জুড়ে প্রায় সাড়ে ১৭ লক্ষ রেশন কার্ড চিহ্নিত করে কেন্দ্র।
7
10
স্পষ্ট নির্দেশ দেওয়া হয়- এই কার্ডগুলির ব্যাপারে বিস্তারিত তদন্ত করে অবৈধ রেশন কার্ড অবিলম্বে বাতিল করতে হবে।
8
10
ভোটের আগেই সাড়ে তিন লক্ষের মতো ভুয়া কার্ড বাতিল করেছিল রাজ্য। কিন্তু বাকিদের ভাগ্য এখনও ঝুলে রয়েছে। দপ্তরের নির্দেশ, দ্রুত এই তদন্ত শেষ করে বাকি অবৈধ কার্ডগুলিও নিষ্ক্রিয় করতে হবে।
9
10
সবচেয়ে দুশ্চিন্তার বিষয়, রাজ্যে এখনও প্রায় ১ লক্ষ ৯৫ হাজার ‘এক সদস্য বিশিষ্ট’ অন্ত্যোদয় পরিবারের রেশন কার্ড চালু রয়েছে।
10
10
খাদ্য দপ্তরের নির্দেশে বলা হয়েছে, জরুরি ভিত্তিতে এই পরিবারগুলির তথ্য যাচাই ও তদন্তের কাজ অবিলম্বে শেষ করতে হবে।