যুদ্ধবিরতি ঘোষণার পরেও পশ্চিম এশিয়ায় যুদ্ধের ঝাঁঝ কমেনি। এই আবহে জ্বালানি বাজারেও বড়সড় ধাক্কা নেমেছে। এবার বড় পদক্ষেপ করল ভারতের কেন্দ্রের সরকার।
2
7
শনিবার সন্ধ্যায় কেন্দ্রের সরকারের তরফে ঘোষণা করা হল, ডিজেলের রপ্তানি শুল্ক বেড়ে প্রতি লিটারে ৫৫ টাকা ৫০ পয়সা হয়েছে। পাশাপাশি বিমানের জ্বালানির রপ্তানি শুল্কও বাড়ানো হয়েছে।
3
7
অর্থমন্ত্রক ঘোষণা করেছে, বিমানের জ্বালানির রপ্তানি শুল্ক প্রায় ১৩ টাকা বাড়ানো হয়েছে। আগে বিমানের জ্বালানির রপ্তানি শুল্ক ছিল ২৯ টাকা ৫০ পয়সা। এখন বেড়ে হয়েছে ৪২ টাকা।
4
7
আগে ডিজেলের রপ্তানি শুল্ক প্রতি লিটারে ছিল ২১ টাকা ৫০ পয়সা। এবার বাড়ানো হয়েছে ৩৪ টাকা। শনিবার থেকেই ডিজেল ও বিমানের জ্বালানির নয়া রপ্তানি শুল্ক কার্যকর হবে।
5
7
পাশাপাশি হাই-স্পিড ডিজ়েলের ওপর আবগারি শুল্ক বাড়িয়ে ২৪ টাকা করা হয়েছে। রোড ও ইনফ্রাস্ট্রাকচার সেস বাড়িয়ে ৩৬ টাকা করা হয়েছে।
6
7
তবে এদিন পেট্রোলের রপ্তানি শুল্ক অপরিবর্তিত রয়েছে। দেশের তেল, জ্বালানি সঙ্কটের আশঙ্কা দূর করতেই এহেন পদক্ষেপ করল কেন্দ্রের সরকার।
7
7
এর ফল দেশে পেট্রোল, ডিজেল ও বিমানের জ্বালানির দামও নিয়ন্ত্রণে থাকবে, ঘাটতিও তৈরি হবে না। যুদ্ধের জেরে বেড়েছে বিমানের ভাড়া। কেন্দ্রের পদক্ষেপের পর এবার যাত্রীরাও স্বস্তি পাবেন।