বুধবার ১৩ মে প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল। এ বছর ১৭.৬৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৫.০৭ লক্ষ শিক্ষার্থী।
2
7
জীবনের ইঁদুরদৌড়ে পড়াশোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও, বলিউডের এমন অনেক মহাতারকা আছেন যাঁরা স্কুলের পাঠ শেষ করতে পারেননি। কেউ দ্বাদশ শ্রেণিতে অকৃতকার্য হয়েছেন, কেউ আবার অভিনয়ের টানে মাঝপথেই ছেড়েছেন স্কুল। এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকায় কারা রয়েছেন।
3
7
অর্জুন কাপুর : বলিউড অভিনেতা অর্জুন কাপুর দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন। এরপর তিনি আর পড়াশোনা এগোতে চাননি এবং স্কুল থেকে ড্রপ-আউট করেন। ২০১২ সালে পরিণীতি চোপড়ার বিপরীতে ‘ইশাকজাদে’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন তিনি।
4
7
কঙ্গনা রানাওয়াত : অভিনেত্রী তথা বর্তমানে রাজনীতিবিদ কঙ্গনা রানাওয়াতের স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার। কিন্তু দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় একটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় তাঁর সেই স্বপ্ন ভেঙে যায়। এরপরই তিনি বাড়ি থেকে পালিয়ে মুম্বই চলে আসেন এবং বলিউডে নিজের মাটি শক্ত করেন।
5
7
রণবীর কাপুর : কাপুর খানদানের উত্তরসূরি রণবীরের পড়াশোনার প্রতি টান বরাবরই কম ছিল। দশম শ্রেণির পরীক্ষায় তিনি ৫৪ শতাংশ নম্বর পেয়েছিলেন। এরপর তিনি বাবা-মাকে স্পষ্ট জানিয়ে দেন যে তিনি আর পড়াশোনা করতে চান না। ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর।
6
7
করিশ্মা কাপুর : রণবীরের দিদি করিশ্মা কাপুরের গল্পটি আরও চমকপ্রদ। মুম্বইয়ের স্বনামধন্য স্কুলে পড়াশোনা শুরু করলেও মাত্র ষষ্ঠ শ্রেণির পরেই তিনি স্কুল ছাড়েন। পরিবারের ঐতিহ্য বজায় রাখতে খুব অল্প বয়সেই অভিনয়ের জগতে প্রবেশ করেন তিনি।
7
7
সোনম কাপুর : অনিল কাপুর-কন্যা সোনম কাপুরও একবার একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি তাঁর দ্বাদশ শ্রেণির পড়াশোনা সম্পূর্ণ করতে পারেননি। পড়াশোনার বদলে তিনি অভিনয়কেই কেরিয়ার হিসেবে বেছে নেন এবং রণবীরের সঙ্গেই ‘সাওয়ারিয়া’ ছবিতে ডেবিউ করেন।