ক্যানসার এমন একটি রোগ, যার নাম শুনলেই ভয় তৈরি হওয়া স্বাভাবিক। চিকিৎসাবিজ্ঞানের উন্নতির ফলে এখন অনেক ধরনের ক্যানসারের চিকিৎসা সম্ভব হলেও, বিশেষজ্ঞরা মনে করেন প্রতিরোধই সবচেয়ে বড় অস্ত্র।
2
12
ক্যানসারের মতো রোগে প্রতিরোধের শুরু হতে পারে আমাদের প্রতিদিনের খাবারের অভ্যাস থেকে।
3
12
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এমন কিছু জনপ্রিয় খাবার রয়েছে যা নিয়মিত এবং অতিরিক্ত পরিমাণে খেলে ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। তাই এসব খাবার সম্পর্কে সচেতন থাকা জরুরি।
4
12
প্রসেসড মাংসঃ সসেজ, সালামি, হট ডগ, বেকন ইত্যাদির মতো খাবার দীর্ঘদিন ভাল রাখার জন্য বিভিন্ন রাসায়নিক ব্যবহার করা হয়। গবেষণায় দেখা গিয়েছে, এসব খাবার বেশি খেলে অন্ত্রের ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। তাই যতটা সম্ভব টাটকা মাংস খাওয়াই ভাল।
5
12
অতিরিক্ত ভাজা বা পোড়া খাবারঃ অনেকেই পুড়িয়ে গ্রিল করা মাংস বা বারবার ব্যবহার করা তেলে ভাজা খাবার খেতে পছন্দ করেন। কিন্তু খুব বেশি তাপে রান্না করা খাবারে কিছু ক্ষতিকর রাসায়নিক তৈরি হতে পারে, যা শরীরের কোষের ক্ষতি করে। দীর্ঘদিন এমন খাবার খেলে ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে বলে বিশেষজ্ঞদের মত।
6
12
চিনিযুক্ত সফট ড্রিঙ্ক ও ঠান্ডা পানীয়ঃ এসব পানীয়ে প্রচুর চিনি থাকে। নিয়মিত খেলে ওজন দ্রুত বাড়ে এবং স্থূলতার সমস্যা দেখা দেয়। আর স্থূলতা বিভিন্ন ধরনের ক্যানসারের অন্যতম ঝুঁকির কারণ হিসেবে ধরা হয়।
7
12
অতি-প্রক্রিয়াজাত খাবারঃ প্যাকেটজাত চিপস, ইনস্ট্যান্ট নুডলস, কুকিজ, প্যাকেটের স্ন্যাকস ইত্যাদি খাবারে অতিরিক্ত লবণ, চিনি, কৃত্রিম রং ও সংরক্ষণকারী পদার্থ থাকে। নিয়মিত খেলে শরীরের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
8
12
অ্যালকোহলঃ বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত মদ্যপান করলে মুখ, গলা, খাদ্যনালি, লিভার এবং স্তন ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়। তাই চিকিৎসকেরা মদ্যপান এড়িয়ে চলার পরামর্শ দেন।
9
12
তবে বিশেষজ্ঞরা এটাও বলছেন যে, কোনও একটি খাবার এক-দু'দিন খেলে ক্যানসার হবে না। আসল সমস্যা তৈরি হয় যখন দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে ওঠে।
10
12
খাদ্যতালিকায় বেশি করে শাকসবজি, ফল, ডাল, গোটা শস্য এবং তাজা খাবার রাখার চেষ্টা করুন।
11
12
সুস্থ জীবনযাপন, নিয়মিত ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাস ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমাতে পারে।
12
12
ক্যানসার প্রতিরোধ করতে খাবার বাছাইয়ে একটু বেশি সচেতন হওয়াই শ্রেয়।