হঠাৎ করেই কিছু খাওয়ার পর গলা, বুক জ্বালা করছে? বিশেষ করে শোয়ার পরই অস্বস্তি বাড়ছে? তাহলে কিন্তু হতে পারে আপনার অ্যাসিডিটি, গ্যাস হয়েছে। যখন পেটের অ্যাসিড গলার দিকে উঠে আসে তখন এই সমস্যা হয়। ছবি: সংগৃহীত
2
9
গ্যাস, অ্যাসিডিটির সমস্যা হলেই অনেকে অ্যান্টাসিড খেয়ে নেন। কিন্তু আপনি কি জানেন কোনও ওষুধ ছাড়া ৭টি ঘরোয়া পদ্ধতিতেই আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন? ছবি: সংগৃহীত
3
9
খেয়ে উঠেই সুগারফ্রি চুইং গাম চিবোন। এতে লালা তৈরি হবে বেশি মাত্রায় যা পেটের অ্যাসিডকে ধুয়ে ফেলতে সাহায্য করে। পেট থেকে গলার দিকে অ্যাসিড উঠলে সেটাকে অনেকাংশেই কমাতে সাহায্য করে চুইং গাম। ছবি: সংগৃহীত
4
9
রাতের বেলা ডান পাশ ফিরে ঘুমানোর অভ্যাস? তাহলে এবার সেটা ছেড়ে দিন। বাদিক ফিরে ঘুমানোর অভ্যাস করুন। এতে পেট এবং খাদ্যনালীর সংযোগস্থলকে পেটের অ্যাসিডের লেভেল থেকে উপরে রাখে। ছবি: সংগৃহীত
5
9
গভীরভাবে শ্বাস নিন, এবং সেটাকে ছাড়ুন। এটি অন্তত ১০-১৫ মিনিট করে করুন রোজ। এই বেলি ব্রিদিং পদ্ধতি খাদ্যনালীর মাংসপেশীকে শক্তি জোগায়, যা পেটের অ্যাসিডকে গলার দিকে ওঠার থেকে আটকায়। ছবি: সংগৃহীত
6
9
খেয়ে উঠে শুয়ে পড়বেন না। বা বসে থাকবেন না। বদলে বরং হাঁটুন। খেয়ে ওঠার পর অন্তত মিনিট ১৫ হাঁটা উচিত। এতে অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা কমে। ছবি: সংগৃহীত
7
9
ধূমপান এবং মদ্যপান করা কমান। সবথেকে ভাল, যদি যা তা বন্ধ করেন। এগুলোর নেতিবাচক প্রভাব তো স্বাস্থ্যে পরেই। ধূমপান ফুসফুসের ক্যান্সারের অন্যতম কারণ। কিন্তু সেসব ছাড়াও, এই দুই অভ্যাস কিন্তু গলা, বুক জ্বালার অন্যতম কারণও বটে। ছবি: সংগৃহীত
8
9
খেয়ে ওঠার পর পাকা পেঁপে খেতে পারেন। কেন? পেঁপেতে পেঁপেন এনজাইম রয়েছে যা সহজে প্রোটিনকে ভেঙে ফেলে এবং হজমে সাহায্য করে। ফলে গ্যাস বা অ্যাসিডিটি হওয়ার হাত থেকে বাঁচায়। ছবি: সংগৃহীত
9
9
ওজন কমান। পেটে অতিরিক্ত চর্বি জমে গেলে স্টম্যাকে চাপ পড়ে। তখন অ্যাসিড উপর দিকে উঠে আসে। তাই ওজন যদি বেশি হয় সেটা কমানোর দিকে নজর দিন। ছবি: সংগৃহীত