নির্বাচনের আগেই রাজ্যের যুবক, যুবতীদের জন্য বেকার ভাতা দ্বিগুণ বাড়ানোর ঘোষণা করেছিল বিজেপি। রাজ্যে এবার চালু হচ্ছে ‘ভরসা কর্মসূচি’ প্রকল্প। ইতিমধ্যেই, এই প্রকল্প নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
2
9
বেকার যুবক-যুবতীদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে ‘যুবশক্তি’ প্রকল্পের আওতায় যোগ্য তরুণ-তরুণীদের প্রতি মাসে ২,০০০ এবং ৩,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনার কথা সামনে এসেছে।
3
9
সোমবার রাজ্য সরকারের ক্যাবিনেট মিটিংয়ের পর এই ভরসা কর্মসূচি নিয়ে একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানিয়ে দিলেন, নতুন বছরের শুরু থেকেই ভরসা কর্মসূচির আওতায় টাকা পাবেন যোগ্য উপভোক্তারা।
4
9
তবে এই কর্মসূচিতে একাধিক পরিবর্তন এনেছে রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিগত সরকার ৫৪ লক্ষ যুবক যুবতীকে ১৫০০ টাকা করে দিয়েছিল। আমরা এই প্রকল্পের নাম বদল করে রেখেছি ‘ভরসা কর্মসূচি।’
5
9
মুখ্যমন্ত্রী বলেন, ‘গোটা প্রক্রিয়াটাকে ডিজিটাইজ করা হয়েছে। আমরা সংকল্পপত্রে বলেছিলাম, স্নাতকদের ৩০০০ এবং যাঁরা স্নাতক নন তাদের ২০০০ টাকা করে দেওয়া হবে। কিন্তু আমরা ডিএ দিয়েছি, এরিয়ার চালু করেছি। অনেক অর্থনৈতিক দায়িত্ব আমাদের ওপর পড়েছে।’
6
9
মুখ্যমন্ত্রী জানান, ‘শুধু গ্র্যাজুয়েট বা নন গ্র্যাজুয়েট নন, সরকারি কারিগরি প্রতিষ্ঠানে যাঁরা বিশেষ ট্রেনিং নিচ্ছেন তাঁদেরও এই কর্মসূচির আওতায় আনা হচ্ছে। যাঁরা আগের সরকারের সময় আবেদন করেননি তাঁরা ‘আপনার সরকার আপনার পাশে’ মারফত আবেদন করতে পারবেন। সেই আবেদন যাচাই করে দেখবে যুবকল্যাণ দপ্তর।’
7
9
মুখ্যমন্ত্রী বলেন, ‘যাঁরা স্নাতক এবং যাঁরা সরকারি ভোকেশনাল অর্থাৎ আইটিআইতে পড়ছেন তাঁদের ২০০০ টাকা এবং যাঁরা স্নাতক নন তাঁদের ১৫০০ টাকা দেওয়া হবে।’ তবে পরের অর্থবর্ষ থেকেই টাকার পরিমাণ বাড়ানো হবে বলে জানিয়েছেন শুভেন্দু।
8
9
তিনি বলেন, ‘আগামী ১৫ মাস এই টাকা দেওয়া হবে।’ ২০২৭-২৮ অর্থবর্ষে ২০০০ এবং ১৫০০ টাকা করে দেওয়া হবে। পরের অর্থবর্ষ অর্থাৎ ২০২৮-২৯ অর্থবর্ষ থেকে ৩০০০ এবং ২০০০ টাকা করেই দেবে রাজ্য সরকার।’
9
9
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এক পরিবারে একজন নয়, দু’জন করে ভরসা কর্মসূচির আওতায় আসতে পারবেন অন্নপূর্ণা যোজনার মতোই। তবে যাঁরা অন্নপূর্ণার টাকা পাচ্ছেন তাঁরা ভরসা কর্মসূচির টাকা পাবেন না।