পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনায় যোগ্য মহিলাদের মাসে ৩ হাজার টাকা দেওয়া হচ্ছে। সরাসরি উপভোক্তাদের আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি) পদ্ধতিতে এই টাকা পাঠানো হয়।
2
10
নির্বাচনের আগে সংকল্পপত্রেই অন্নপূর্ণা যোজনার কথা জানিয়েছিল বিজেপি। ইতিমধ্যেই, প্রায় ১ কোটি ৬৪ লক্ষ উপভোক্তাকে এই যোজনার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
3
10
এই প্রকল্প চালু হওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, অন্নপূর্ণা যোজনার টাকা প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। সেই মতোই মাসে মাসে ৩০০০ টাকা পাচ্ছেন যোগ্য মহিলারা।
4
10
তবে এখনও পর্যন্ত যারা আবেদন করতে পারেননি তাঁদের জন্য এবার সুখবর। সোমবার মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন ফের শুরু হচ্ছে অন্নপূর্ণা যোজনার আবেদন। তবে তার জন্য নির্দিষ্ট পদ্ধতি রয়েছে।
5
10
মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, জানুয়ারি মাস থেকে মহিলারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদন করা যাবে একমাত্র ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচির মাধ্যমে।
6
10
তিনি বলেন, ‘আপাতত এই প্রকল্পে নতুন আবেদন গ্রহণ বন্ধ রয়েছে। আগামী জানুয়ারি মাস থেকে ফের নতুন করে আবেদন জমা নেওয়া যাবে। যাঁরা এখনও আবেদন করতে পারেননি, তাঁরা ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচির মাধ্যমে আবেদন জানাতে পারবেন।’
7
10
তবে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাওয়ার ক্ষেত্রে এদিন কিছু সীমা বেঁধে দিল রাজ্য সরকার। উপভোক্তা নির্বাচনে এবার পরিবারের সদস্যসংখ্যার ভিত্তিতে সীমা বেঁধে দেওয়া হয়েছে।
8
10
সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, ‘একটি পরিবার থেকে সর্বাধিক দু’জন মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। কোনওভাবেই দু’জনের বেশি এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে না।’
9
10
তিনি জানান, আগের সরকারের আমলে নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করলে একই পরিবারের একাধিক মহিলা এই প্রকল্পের সুবিধা পেতে পারতেন। এবার সেই ক্ষেত্রে নতুন সীমা নির্ধারণ করা হল রাজ্য সরকারের তরফে।
10
10
এদিনের ঘোষণার পর কোনও পরিবারের তিন বা তার বেশি মহিলা যোগ্য হলেও সর্বাধিক দু’জনই এই মাসিক ভাতা পাবেন। উল্লেখ্য, জানুয়ারি থেকে অন্নপূর্ণার পাশাপাশি আবেদন করা যাবে ভরসা কর্মসূচিতেও।