আর লাগবে না টাকা! সরকারি চাকরি নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা
২৩ নভেম্বর ২০২৬ ১৬ : ১৪
শেয়ার করুন
1
7
সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় আবেদন ফি সম্পূর্ণ মকুবের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী দিনে রাজ্যের যে সমস্ত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, সেগুলির ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের কোনও পরীক্ষার ফি দিতে হবে না।
2
7
পরীক্ষার যাবতীয় খরচ বহন করবে রাজ্য সরকার। সোমবার এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, বেকার যুবক-যুবতীদের কাছ থেকে চাকরির আবেদনের জন্য টাকা নেওয়া উচিত নয়।
3
7
এদিন যুবসাথী প্রকল্পের নাম পরিবর্তন করে ‘ভরসা’ কর্মসূচি করার কথাও জানান মুখ্যমন্ত্রী। আগামী জানুয়ারি থেকে এই প্রকল্পে আর্থিক সহায়তা দেওয়া শুরু হবে। আগে ঘোষণা অনুযায়ী স্নাতকদের মাসে ৩,০০০ টাকা এবং স্নাতক নন এমন যুবক-যুবতীদের ২,০০০ টাকা দেওয়ার কথা ছিল।
4
7
তবে আপাতত আগামী ১৫ মাসের জন্য স্নাতকদের ২,০০০ টাকা এবং অন্য যোগ্য উপভোক্তাদের ১,৫০০ টাকা করে দেওয়া হবে।
5
7
সরকারি ভোকেশনাল ইনস্টিটিউট, আইটিআই ও ডিপ্লোমা কোর্সে প্রশিক্ষণরত যোগ্য পড়ুয়ারাও মাসে ২,০০০ টাকা পাবেন। পরবর্তী অর্থবর্ষ অর্থাৎ ২০২৮-২৯ থেকে স্নাতকদের ৩,০০০ টাকা এবং অন্যদের ২,০০০ টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
6
7
যাঁরা আগের প্রকল্পে আবেদন করতে পারেননি, তাঁদের জন্যও নতুন করে আবেদনের সুযোগ থাকছে। ‘আপনার সরকার, আপনার পাশে’ কর্মসূচির মাধ্যমে আবেদন করা যাবে।
7
7
সংশ্লিষ্ট আবেদনগুলি যুব কল্যাণ দপ্তরে পাঠানো হবে। ওই দপ্তর নথিপত্র ও যোগ্যতা যাচাই করে নতুন উপভোক্তাদের অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে।