বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব ফেলে। শীঘ্রই বুধ ও শনির দৃষ্টি যোগে পাঁচ রাশির জীবনে ইতিবাচক বদল আসতে চলেছে।
2
12
সৌরমণ্ডলের সবচেয়ে ছোট গ্রহ হলেন বুধ। জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজকুমার বুধকে তীক্ষ্ণ বুদ্ধি, বিবেক এবং যৌক্তিক ক্ষমতার কারক বলে মনে করা হয়। প্রতি ১৫ দিন অন্তর বুধ রাশি পরিবর্তন করেন। সঙ্গে নির্দিষ্ট সময় অন্তর নক্ষত্রও বদল করেন বুধ।
3
12
গ্রহদের মধ্যে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ হিসাবে বিবেচিত হয় শনি। প্রতি আড়াই বছরে শনিদেব রাশি পরিবর্তন করেন। নির্দিষ্ট সময় অন্তর নক্ষত্রও বদল করে শনিদেব।
4
12
বুধ ও শনি শূন্য ডিগ্রিতে মিলিত হয়ে এক বিশেষ যুতি অর্থাৎ দৃষ্টি যোগ গঠন করবে।
5
12
২০২৬ সালের ২০ এপ্রিল, সোমবার, বিকেল ৪:৫০ মিনিটে গঠিত হবে বুধ-শনির এই দৃষ্টি যোগ।
6
12
বুধ-শনির প্রভাবে পাঁচ রাশির ভাগ্যের চাকা ঘুরবে।
7
12
অর্থ-যশ-খ্যাতিতে ভরবে পাঁচ রাশির জাতকজাতিকাদের জীবন। আপনিও এই তালিকায় আছেন? জেনে নিন-
8
12
বৃষঃ বৃষ রাশির জন্য এই সময়টা খুব ভাল। চাকরিতে পদোন্নতি হতে পারে বা নতুন সুযোগ আসতে পারে। ব্যবসায় লাভ বাড়ার সম্ভাবনাও রয়েছে। টাকার দিক থেকে স্থিতি আসবে।
9
12
মিথুনঃ এই রাশির জাতকদের জন্য সময়টা শুভ। নতুন কাজের সুযোগ আসতে পারে। যাঁরা ব্যবসা করেন, তাঁদের লাভ হতে পারে। বিদেশে কাজ বা যোগাযোগ থেকেও ভাল ফল মিলতে পারে।
10
12
তুলাঃ তুলা রাশির ক্ষেত্রে আটকে থাকা কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কোনও আইডিয়া বা কাজ থেকে টাকা আসতে পারে। অফিসে সম্মান ও প্রশংসা বাড়বে।
11
12
কুম্ভঃ কুম্ভ রাশির জন্য এই যোগ বেশ শক্তিশালী। নতুন পরিকল্পনা বা আইডিয়া সফল হতে পারে। চাকরি বা ব্যবসায় বড় পরিবর্তন আসতে পারে, যা ভবিষ্যতে লাভ দেবে।
12
12
মীনঃ এই রাশির ক্ষেত্রেও ভাল সময়। নতুন কাজ শুরু করার সুযোগ আসতে পারে। টাকার সমস্যা কিছুটা কমতে পারে। মানসিক চাপও কমবে।