ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ, কেরিয়ারে পদোন্নতি নিশ্চিত! বুধের গোচরে মাসের শেষেই তুমুল লাভ কাদের?
নিজস্ব সংবাদদাতা
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮ : ২৯
শেয়ার করুন
1
9
২৬ সেপ্টেম্বর তুলা রাশিতে প্রবেশ করবে বুধ। এর ফলে মাসের শেষে তুমুল লাভবান হবেন একাধিক রাশির জাতকেরা। জেনে নিন কারা তাঁরা। ছবি- সংগৃহীত
2
9
মেষ: মেষের জন্য তুলায় বুধের অবস্থান সপ্তম ভাবকে প্রভাবিত করবে। এর ফলে ব্যবসায়িক পার্টনারশিপে নতুন সুযোগ আসতে পারে। নতুন ক্লায়েন্ট বা গুরুত্বপূর্ণ চুক্তি পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।ছবি- সংগৃহীত
3
9
চাকরিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ উন্নত হতে পারে। দাম্পত্য ও প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি কমানোর সুযোগ পাবেন। যৌথ উদ্যোগ থেকে আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হতে পারে।ছবি- সংগৃহীত
4
9
মিথুন: বুধ মিথুনের অধিপতি, ফলে গ্রহদের রাজকুমারের এই গোচর বিশেষ লাভজনক হতে চলেছে এই রাশির জন্য। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা সুযোগ আসতে পারে। যোগাযোগের মাধ্যমে নতুন পরিচিতি তৈরি হবে, যা ভবিষ্যতে কাজে লাগতে পারে।ছবি- সংগৃহীত
5
9
ব্যবসায় নতুন ক্রেতা বা ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। আটকে থাকা কাজ গতি পাবে। আয় বৃদ্ধির নতুন পথ তৈরি হতে পারে।ছবি- সংগৃহীত
6
9
কন্যা: কন্যার অধিপতিও বুধ। ফলে, তুলায় বুধের গোচর কন্যার অর্থ ও সঞ্চয়ের ক্ষেত্রকে সক্রিয় করবে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো বিনিয়োগ থেকে লাভের সুযোগ তৈরি হতে পারে।ছবি- সংগৃহীত
7
9
সঞ্চয়ের পরিমাণ বাড়ানোর সুযোগ আসবে। চাকরিজীবীদের আর্থিক সুবিধা বা নতুন সুযোগ আসতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে।ছবি- সংগৃহীত
8
9
তুলা: সরাসরি প্রভাব পড়বে তুলা রাশির উপর, কারণ এই রাশিতেই এন্ট্রি নেবে বুধ। আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়তে পারে।ছবি- সংগৃহীত
9
9
কর্মক্ষেত্রে নিজের বক্তব্য স্পষ্টভাবে তুলে ধরার সুযোগ মিলবে। ব্যবসা, যোগাযোগ, মিডিয়া, লেখালেখি বা সৃজনশীল কাজের সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের নতুন সুযোগ আসতে পারে। সম্পর্ক ও পার্টনারশিপের ক্ষেত্রেও যোগাযোগের উন্নতি হতে পারে।ছবি- সংগৃহীত