দুর্গাপুজো পর্যন্ত সুসময় চলবে ৫ রাশির! ৩১ অক্টোবর পর্যন্ত কারা দেবগুরুর আশীর্বাদে মালামাল হবেন?
নিজস্ব সংবাদদাতা
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮ : ১৯
শেয়ার করুন
1
11
বৃহস্পতি বর্তমানে আশ্লেষা নক্ষত্রে অবস্থান করছে। ৮ অক্টোবর এই নক্ষত্রের চতুর্থ পদে প্রবেশ করবে দেবগুরু। এর ফলে দারুণ লাভবান হবেন একাধিক রাশির জাতকেরা। ছবি- সংগৃহীত
2
11
বৃষ: কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আটকে থাকা কাজ এগোবে। আয় বৃদ্ধির সুযোগ আসবে।ছবি- সংগৃহীত
3
11
পেশাগত যোগাযোগ থেকে লাভের সম্ভাবনা তৈরি হতে পারে। ব্যবসায়ীরা নতুন পরিকল্পনা বা চুক্তি থেকে উপকৃত হতে পারেন।ছবি- সংগৃহীত
4
11
কর্কট: এই রাশিতে বৃহস্পতি অবস্থান করায় আত্মবিশ্বাস বাড়বে। ব্যক্তিগত জীবনে উন্নতি ঘটবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব দেখা যেতে পারে। ছবি- সংগৃহীত
5
11
পরিবার, সম্পর্ক এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও ভাল অগ্রগতি হতে পারে। কোনও সম্পত্তি কেনা বেচার পরিকল্পনা থাকলেও সেটাতেও অগ্রগতি হবে। ছবি- সংগৃহীত
6
11
বৃশ্চিক: কর্মজীবনে উন্নতির সুযোগ আসবে। নতুন দায়িত্ব পাবেন। ছবি- সংগৃহীত
7
11
দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে।উচ্চশিক্ষা, গবেষণা বা বিশেষায়িত কাজের সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের জন্যও সময়টি গুরুত্বপূর্ণ।ছবি- সংগৃহীত
8
11
মকর: অর্থনৈতিক দিক থেকে কিছু ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অংশীদারিত্ব, যৌথ অর্থ, বিনিয়োগ বা আটকে থাকা আর্থিক বিষয় নিয়ে অগ্রগতি হতে পারে। ছবি- সংগৃহীত
9
11
সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। যাঁরা প্রেম করছেন তাঁরা সঙ্গীর সঙ্গে পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করতে পারেন। ছবি- সংগৃহীত
10
11
মীন: শিক্ষা, উচ্চশিক্ষা, দূরভ্রমণ, পেশাগত প্রশিক্ষণ এবং নতুন জ্ঞান অর্জনের ক্ষেত্রে সুযোগ তৈরি হতে পারে। সৃজনশীল কাজ ও নিজের দক্ষতা কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।ছবি- সংগৃহীত
11
11
নতুন কারও সঙ্গে আলাপ ঘটবে, যা কেরিয়ারের জন্য লাভজনক হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়বেন।ছবি- সংগৃহীত