দিল্লিতে বসছে ১৮তম BRICS সম্মেলন। বিশ্বের একাধিক প্রভাবশালী রাষ্ট্রনেতার উপস্থিতিতে রাজধানী যখন কূটনীতির কেন্দ্রবিন্দু, তখন নজর কাড়ছে আরও একটি বিষয়—তাঁদের জন্য সাজানো বিশেষ খাবারের মেনু।
2
11
সেপ্টেম্বরের ১২ আর ১৩ তারিখ ভারত মণ্ডপম্-এ বসছে ব্রিকস সম্মেলন৷ এই সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্বনেতাদের মধ্যে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
3
11
নয়াদিল্লির তাজমহল, দ্য লীলা প্যালেস এবং দ্য ললিত-এর মতো হোটেলগুলো ব্রিকস (BRICS) প্রতিনিধিদের আতিথেয়তার ব্যবস্থা করা হয়েছে৷ হোটেলগুলোর রন্ধনশিল্পীরা এমন সব মেনু তৈরি করছেন যা ভারতীয় স্বাদের বৈশিষ্ট্য তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক অতিথিদের রুচির কথাও মাথায় রাখবে।
4
11
শেফদের মায়েদের হাতের রান্নার অনুপ্রেরণায় তৈরি পদ থেকে শুরু করে চমৎকার কারুকাজ করা ভোজ্য পদ্মফুল, ভারতের বিভিন্ন অঞ্চলের জলখাবার এবং মিলেট বা বাজরা-ভিত্তিক নানা খাবার—সব মিলিয়েই সাজানো হচ্ছে অতিথিদের জন্য বিশেষ এই আয়োজন।
5
11
ব্রিকস সম্মেলনে অতিথিদের খাবার হিসাবে ভোজ্য পদ্মফুল দেওয়ার ভাবনা নিঃসন্দেহে অন্যরকম৷ ভারতের জাতীয় ফুলকে খাদ্যতালিকায় সংযোজন৷ গোলাপ, জাফরান, এলাচ আর দেশীয় ফল দিয়ে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়েছে ভোজ্য পদ্মফুল৷ এছাড়া রয়েছে কাশ্মীরি মশলাদার আখরোট, পুরনো দিল্লির ময়দা কাজু, মহারাষ্ট্রের ভাকরওয়াড়ি, রাজস্থানের মিনি কচুরি, বাংলার কুচো নিমকি এবং তামিলনাড়ুর মুরুক্কু। অর্থাৎ এক প্লেটেই যেন ধরা পড়ছে ভারতের ছয় প্রান্তের স্বাদ।
6
11
শুধু সৌন্দর্য নয়, স্বাস্থ্যসচেতনতার কথাও মাথায় রাখা হয়েছে। যাঁরা স্বাস্থ্যকর এবং হালকা খাবার খেতে পছন্দ করেন তাঁদের কথা মাথায় রেখেই লীলার বিশেষ আয়োজনে থাকছে মিলেট কুকিজ, হাতে তৈরি গ্র্যানোলা বার এবং ওয়েলনেস ইনফিউশন। বার্লি, মিলেট, জোয়ার ও ছাতুর মতো দেশীয় খাদ্য উপকরণও জায়গা করে নিয়েছে বিশেষ মেনুতে।
7
11
আর দ্য ললিত-এর মেনুতে ভারতীয় রাজকীয় স্বাদের সঙ্গে থাকছে আধুনিকতার মেলবন্ধন। থাকছে বিখ্যাত গালৌটি কাবাব, তন্দুরি রুটি এবং মিলেট-নির্ভর নানা পদ।
8
11
পাশাপাশি শেফরা তৈরি করেছেন ব্রেইজড এগপ্ল্যান্ট উইথ মিসো পেস্ট, বেগুনের একটি অনন্য পদ৷ মৃদু আঁচে রান্না করা চিনা বাঁধাকপি সিমার্ড চাইনিজ ক্যাবেজ এবং জাপানি স্টাইলে কিডনি বিনের বিশেষ ডেজার্ট।
9
11
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিলেট শস্যকে গুরুত্ব দিয়েছেন, তাই ব্রিকস সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের খাবারেও মিলেট বিশেষ গুরুত্ব পেয়েছে৷
10
11
মেন কোর্সে ভারতীয় খাবারের বৈচিত্র্য আর ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে ঠিক তেমনি সকলের কথা মাথায় রেখে ঝাল মশলার অনুপাতেও সামঞ্জস্য রাখা হয়েছে৷ ভারতীয় শাকসবজি এবং নানা স্বাদের মিষ্টি দিয়ে সাজানো হয়েছে মেনু৷
11
11
BRICS সম্মেলন শুধু রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার মঞ্চ নয়। রাষ্ট্রনেতাদের সামনে ভারতের খাবার পরিবেশনের এই আয়োজনও যেন এক ধরনের সাংস্কৃতিক কূটনীতি। মশলা, শস্য, মিষ্টি, নোনতা—ভারতের নানা প্রান্তের স্বাদকে একই টেবিলে এনে দিল্লি এবার বিশ্বনেতাদের সামনে তুলে ধরছে ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’-এর স্বাদ।