তিনি আইএসএলের 'সোনার বল'-এর মালিক। ইস্টবেঙ্গলকে আইএসএল জেতানোর পিছনে তাঁর অবদান ছিল অনেকটাই। সেই তিনিই এবার ট্রান্সফার মার্কেটে আগুন ধরিয়ে দিয়ে মোহনবাগানে সই করেছেন।
2
9
ইস্টবেঙ্গলে ম্যাজিক দেখিয়ে মিগুয়েল কেন গেলেন মোহনবাগানে? আইএসএল জয়ী অস্কার ব্রুজোঁ লাল-হলুদ ছেড়ে চলে যাওয়াতেই কি ব্রাজিলীয় মিগুয়েল ক্লাব ছাড়লেন?
3
9
সূত্রের খবর,
বেতন বাড়ানোর দাবি করেছিলেন মিগুয়েল। ব্রাজিলীয় তারকার দাবি পূরণ করতে অপারগ ইস্টবেঙ্গল। বেতন বৃদ্ধির দাবি পূরণ না হওয়ায় ইস্টবেঙ্গল ছাড়ার সিদ্ধান্ত নেন ব্রাজিলিয়ান মিডিও মিগুয়েল। নতুন চ্যালেঞ্জ হিসেবে মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
4
9
২৬ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডারের সঙ্গে দু’বছরের চুক্তি করেছে কলকাতার এই জায়ান্ট ক্লাব।
5
9
এশীয় ফুটবলে মিগুয়েলের অভিজ্ঞতা দীর্ঘদিনের। বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্লাব বসুন্ধরা কিংসে তিন মরশুম কাটানোর পর গত বছর তিনি যোগ দেন ইস্টবেঙ্গলে। ভারতের মাটিতে প্রথম মরশুমেই নিজের দক্ষতার ছাপ রাখেন তিনি। ইস্টবেঙ্গলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে সাফল্য এনে দেওয়ার পাশাপাশি আইএসএলের সেরা ফুটবলার নির্বাচিত হন এবং জেতেন গোল্ডেন বল।
6
9
গত মরশুমে আইএসএলে ১২টি ম্যাচ খেলে দু'টি গোল করার পাশাপাশি পাঁচটি গোলের অ্যাসিস্ট করেছিলেন মিগুয়েল। মাঝমাঠে সৃজনশীলতা, নিখুঁত পাস এবং আক্রমণ তৈরির ক্ষমতার জন্যই তাঁকে দলে নিতে আগ্রহী ছিল মোহনবাগান।
7
9
মোহনবাগানে যোগ দেওয়ার পর মিগুয়েল জানিয়েছেন, সবুজ-মেরুন সমর্থকদের আবেগ তাঁকে ব্রাজিলের সমর্থকদের কথা মনে করিয়ে দেয়। তাঁর কথায়, কলকাতায় এক বছর খেলার সুবাদে তিনি বুঝেছেন মোহনবাগান সমর্থকদের দলের প্রতি ভালবাসা কতটা গভীর। জেতা এবং চ্যাম্পিয়ন হওয়া ছাড়া তাঁরা অন্য কিছু ভাবেন না।
8
9
মোহনবাগানের প্রস্তাব পাওয়ার পর প্রথমে তিনি তাঁর স্ত্রীকে বিষয়টি জানিয়েছিলেন। কারণ এটি দেশের সেরা ক্লাবের প্রস্তাব।
9
9
দু’জনে আলোচনা করার পরই নতুন মরশুমে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি।