মাতৃত্ব মোটেই সহজ নয়, আর 'সিঙ্গেল মাদার'-দের জন্য এই পথ চলাটা আরও বেশি চ্যালেঞ্জের। বলিউডের বেশ কিছু অভিনেত্রী বাস্তবে যেন 'সুপারহিরো' হয়ে উঠেছেন। কেরিয়ার সামলানোর পাশাপাশি তাঁরা একাই সন্তানদের বড় করেছেন। কখনও দত্তক নিয়ে, আবার কখনও বিচ্ছেদের পর সন্তানদের আগলে রেখে তাঁরা দেখিয়েছেন অদম্য মাতৃত্ব।
2
8
আজ ১০ মে মাতৃদিবসে দেখে নেওয়া যাক বলিউডের সেই মায়েদের গল্প, যারা আগলে রেখেছেন তাঁদের সন্তানদের।
3
8
সুস্মিতা সেন: বলিউডে একা মায়েদের ধারণাটাই বদলে দিয়েছিলেন সুস্মিতা সেন। যখন ভাবা হত বিয়ের পর অভিনেত্রীদের কেরিয়ার শেষ, তখন তিনি মাত্র ২৪ বছর বয়সে প্রথম কন্যা সন্তান রেনেকে দত্তক নেন। পরে বড় করেন আলিশাকে। সুস্মিতা বারবার প্রমাণ করেছেন, মা হওয়ার জন্য বিয়ের প্রয়োজন নেই, প্রয়োজন কেবল হৃদয়ের টানের।
4
8
করিশ্মা কাপুর: সঞ্জয় কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর করিশ্মা নিজের দুই সন্তান সামায়রা এবং কিয়ানকে নিয়ে একাই পথ চলা শুরু করেন। ব্যক্তিগত জীবনের কঠিন সময়েও তিনি কখনও কোনও আক্ষেপ করেননি। সঞ্জয় মারা যাওয়ার পর তাঁর পুরো পৃথিবী এখন তাঁর সন্তানদের ঘিরেই।
5
8
নীনা গুপ্তা: যে সময়ে সমাজ আজকের মতো এতটা উদার ছিল না, তখন একাই মেয়ে মাসাবাকে বড় করার সিদ্ধান্ত নিয়েছিলেন নীনা গুপ্তা। সামাজিক চাপ আর নানা কটাক্ষ উপেক্ষা করে তিনি লড়াই চালিয়ে গিয়ছছেন। আজ মাসাবা আর নীনার সেই মিষ্টি সম্পর্ক সবার কাছে এক বড় অনুপ্রেরণা।
6
8
অমৃতা সিং: সইফ আলি খানের সঙ্গে বিচ্ছেদের পর অমৃতা সিং নিজেকে প্রায় আড়ালে নিয়ে যান শুধু সারা আর ইব্রাহিমকে ঠিকভাবে মানুষ করার জন্য। সারা আলি খান বারবার তাঁর সাফল্যের জন্য মা অমৃতার অবদান আর শৃঙ্খলার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করেন।
7
8
পূজা বেদি: ফারহান ফার্নিচারওয়ালার সঙ্গে বিচ্ছেদের পর পূজা তাঁর দুই সন্তান আলিয়া আর ওমরকে বড় করে তুলেছেন এক আধুনিক ও আত্মবিশ্বাসী মানসিকতা দিয়ে। মাতৃত্বের কঠিন বাস্তবতা আর স্বাধীনতা নিয়ে তিনি বরাবরই খোলামেলা কথা বলে এসেছেন, যা অনেক নারীকে সাহস জোগায়।
8
8
রবিনা ট্যান্ডন: বিয়ের অনেক আগে, মাত্র ২১ বছর বয়সে পূজা আর ছায়া নামের দুই মেয়েকে দত্তক নিয়েছিলেন রবিনা। নিজের কেরিয়ারের তুঙ্গে থাকাকালীন এই বড় দায়িত্ব নেওয়া সহজ ছিল না। এরপরও নিজে সন্তানের জন্ম দিয়েছেন। আজ তিনি নিজের চার সন্তানকেই একই স্নেহে আগলে রেখেছেন।