ভুয়ো বার্থ ও ডেথ সার্টিফিকেট শনাক্ত করতে রাজ্য জুড়ে ভেরিফিকেশন অভিযানে নামছে সরকার। মুখ্যসচিব মনোজ আগরওয়াল একটি সাংবাদিক বৈঠকে এই বিষয়ে জানিয়েছেন।
2
12
মুখ্যসচিব জানিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশেই কড়া অভিযান চলবে রাজ্য। কাউকে অযথা ভয় না পাওয়ার অনুরোধও করেছেন।
3
12
মুখ্যসচিব জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাজ্য জুড়ে অভিযান শুরু হয়েছে। বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন নিয়ে শুরু হয়েছেন সমীক্ষা অভিযান। রাজ্য জুড়ে সব পুরসভা, পঞ্চায়েতেই কাগজ খতিয়ে দেখা হচ্ছে।
4
12
১৯৯৭ সালে বাম আমলে নিয়ম সংশোধন করে পঞ্চায়েত প্রধানকে জন্ম ও মৃত্যু শংসাপত্র ইস্যু করার ক্ষমতা দেওয়া হয়। এর আগে সরকারি কর্মীরা সেটি ইস্যু করতে পারতেন।
5
12
আধার কার্ড, প্যান কার্ড-সহ প্রয়োজনীয় কিছু নথির জন্য বার্থ সার্টিফিকেট গুরুত্বপূর্ণ। তাই এই বিষয়ে জালিয়াতি কোনওভাবেই কাম্য নয় বলেই তাঁর জানিয়েছেব মুখ্যসচিব।
6
12
তিনি জানিয়েছেন, নকশালবাড়ি থেকে মাটিগাড়া, কাকদ্বীপ-সহ বিভিন্ন জায়গায় অনেক সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। হাইকোর্টে মামলা চলছে এই নিয়য়ে। ভোটের পর আমরা পরীক্ষা করেছি।
7
12
৪৬৯৯৮টির মধ্যে ১১৩৯৮টিই মিথ্যে। ফলে ভোটার তালিকায় অনেক ভুল মানুষ ঢুকে গিয়েছে। জন্মের ২১ দিনের মধ্যে জন্ম নথিভুক্ত করতে হবে। এই নিয়ম এখন চলছে। এর পরে হলে ফাইন দিতে হয়। এরপরেও দেখা যাচ্ছে, অনেক ভুয়ো সার্টিফিকেট ইস্যু হয়েছে।
8
12
২০১৫ সালে কেন্দ্র জন্ম মৃত্যু পোর্টাল শুরু করল। এই রাজ্যে ২০২২ সালে শুরু হয়। এখন আপনি কেন্দ্রের পোর্টালে জয়েন করতে পারেন। আর ৩ মাসের মধ্যে আলাদা পোর্টালের প্রয়োজন নেই। সেন্ট্রাল পোর্টালই যথেষ্ট।
9
12
কীভাবে চলবে ভেরিফিকেশন প্রক্রিয়া? মুখ্যসচিব জানিয়েছেন, “যত তথ্য আছে, সব স্ক্যান করে পরীক্ষা করব। আমরা সব স্ক্যান করে নেব। কোনও ভয়ের ব্যাপার নেই।
10
12
তিনি আরও জানিয়েছেন, যত বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে, সব পরীক্ষা করা হবে। আমরা পরিষ্কার, স্বচ্ছ, পরিচ্ছন্ন বার্থ ও ডেথ সার্টিফিকেট প্রদান করব। গন্ডগোল পাওয়া গেলে জেলাশাসক স্তরে সেটার ভেরিফিকেশন করা হবে। কাউকে ছাড়া হবে না।
11
12
তাঁর আশ্বাস, হিউম্যান এরর হলে মানবিকভাবে বিচার করা হব। ইচ্ছাকৃত ভুলে কঠোর পদক্ষেপ। রাজ্য স্তরে স্বাস্থ্য সচিব একটি গাইডলাইন তৈরি করবেন। কাউকে কোনও হেনস্থা করা হবে না। বাড়ি বাড়ি গিয়ে সব নথি পরীক্ষা করা হবে।
12
12
তাঁর দাবি, রাজ্য গোয়েন্দার তরফে সতর্ক করা হয়েছে যে অনেক জায়গায় গন্ডগোল করার চেষ্টা হবে। তাঁর দাবি, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে সবথেকে বেশি কারচুপি রয়েছে।