এতদিন ইলিশ-প্রেমীদের কাছে একটা কথাই ধ্রুব সত্য ছিল- পদ্মার ইলিশই সেরা। কিন্তু সেই চেনা ধারণায় এবার বিরাট ধাক্কা দিলেন বাংলাদেশের একদল বিজ্ঞানী।
2
12
তাঁদের দাবি, স্বাদে, গন্ধে ও পুষ্টিগুণে পদ্মার চেয়েও ঢের এগিয়ে অন্য এক নদীর ইলিশ।
3
12
শুধু বাংলাদেশেই নয়, এই নদীর মাছ নাকি গোটা বিশ্বেই সেরা। মূলত আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে যে সমস্ত ইলিশ ধরা হয়, সেগুলিই সেরা স্বাদ।
4
12
আমেরিকার জাতীয় মহাসাগর গবেষণা সংস্থার ১৯৯৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত, প্রায় ২০ বছরের তথ্য চুলচেরা বিশ্লেষণ করে এই দাবি করেছেন গবেষকরা।
5
12
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস’ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘ওশানোগ্রাফি’ বিভাগের চার গবেষক যৌথভাবে এই সমীক্ষা চালিয়েছেন।
6
12
নদীটি হল মেঘনা৷ বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী, মেঘনা নদীর ইলিশ পদ্মাকেও হার মানায়৷
7
12
বিজ্ঞানীরা জানাচ্ছেন, সমুদ্রে থাকার সময় ইলিশের ওজন ও স্বাদ- দুই-ই কিছুটা কম থাকে। কারণ সেখানে তার বেঁচে থাকার রসদ, অর্থাৎ প্রয়োজনীয় উদ্ভিদ ও প্রাণিকণা কম। কিন্তু নদী ও মোহনায়, বিশেষ করে মেঘনা অববাহিকায় এই খাবারের জোগান অফুরন্ত।
8
12
মেঘনার জলে প্রচুর পরিমাণে উদ্ভিদকণা থাকায় ইলিশ দেদার তা খায়। আর সেই কারণেই এই মাছের শরীরে বিপুল পরিমাণে ওমেগা-৩ এবং ফ্যাটি অ্যাসিড তৈরী হয়। এই দুই উপাদান একাধারে যেমন ইলিশের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয়, তেমনই মানুষের শরীরের পক্ষেও অত্যন্ত উপকারী।
9
12
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থেকে শুরু করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো- সবেতেই ম্যাজিকের মতো কাজ করে এই উপাদানগুলি।
10
12
গবেষণার পরিসংখ্যান পদ্মার ভক্তদের কিছুটা হতাশই করবে। দেখা যাচ্ছে, বাংলাদেশে উৎপাদিত মোট ইলিশের মাত্র ২ শতাংশ আসে পদ্মা থেকে। শুধু তা-ই নয়, আকারেও সেগুলি তুলনামূলক ভাবে বেশ ছোট।
11
12
অন্যদিকে, বাজারে চড়া দামে বিকোনো ইলিশের সিংহভাগই আসে মেঘনা থেকে, যা আকারে ঢাউস এবং স্বাদেও অতুলনীয়।
12
12
ফলে বাঙালির পাতে যে ইলিশ শ্রেষ্ঠত্বের তকমা পেয়ে আসছে, তার আসল ঠিকানা পদ্মা নয়- মেঘনা, তা একপ্রকার প্রমাণ করেই ছাড়লেন বিজ্ঞানীরা।