প্রস্তুতি চলছে গত কয়েকদিন ধরেই। সেই প্রস্তুতি শেষেই, শুরু হয়ে গেল, তিনদিনের কর্মসূচি।
2
9
আগামী একুশে জুন যোগা দিবস। যোগা দিবস উপলক্ষে শুক্রবার থেকে সূচনা হল তিন দিনের কর্মসূচির।
3
9
যোগা দিবস উপলক্ষে শুক্রবার রাজ্যজুড়ে ম্যারাথন পালন করা হয়। শহরের মোট ১১ জায়গায় ও রাজ্যের বিভিন্ন জায়গায় পালিত হয়েছে 'রান ফর যোগা' কর্মসূচি।
4
9
কলকাতা পুরসভা থেকে রাইটার্স বিল্ডিং পর্যন্ত ২ কিলোমিটারের ম্যারাথনে আয়োজন করা হয় শুক্র সকালে।
5
9
এই ম্যারাথনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী তাপস রায়, অগ্নিমিত্রা পাল, ইন্দ্রনীল খাঁ, পূর্ণিমা চক্রবর্তী, লিয়েন্ডার পেজ-সহ একাধিক মন্ত্রী-মুখ্যসচিব-পুরপ্রশাসক।
6
9
দু'কিলোমিটার ম্যারাথনের পর মহাকরণের সামনে যোগাসনের ব্যবস্থাও করা হয়েছিল।
7
9
যোগাসনে বসেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
8
9
উত্তর কলকাতার পিটিএস থেকে টালা পার্ক পর্যন্ত এই ম্যারাথন হয়েছে।
9
9
অন্যদিকে পুলিশ অ্যাথলেটিক ক্লাব থেকে প্রিন্সেপ ঘাট পর্যন্ত ম্যারাথনের আয়োজন করা হয়েছিল।