দেশজুড়ে ব্যাঙ্ক পরিষেবা আগামী সপ্তাহে বড় ধরনের বিঘ্নের মুখে পড়তে পারে। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস-এর ডাকা তিন দিনের সর্বভারতীয় ব্যাঙ্ক ধর্মঘট ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর হওয়ার কথা।
2
10
পাঁচ দিনের ব্যাঙ্কিং সপ্তাহ চালু করা, পেনশন সংক্রান্ত বিভিন্ন পরিবর্তন-সহ একাধিক দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ফলে ২৬ ও ২৭ সেপ্টেম্বরের সাপ্তাহিক ছুটির সঙ্গে ধর্মঘটের দিনগুলি মিলিয়ে কার্যত টানা পাঁচ দিন ব্যাঙ্কের শাখায় পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।
3
10
বিশেষ করে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্কগুলির অর্ধবার্ষিক হিসাব বন্ধের গুরুত্বপূর্ণ দিন। এই সময়ে প্রভিশনিং, হিসাবের পুনর্মিলন, ট্রেজারি অপারেশন-সহ একাধিক গুরুত্বপূর্ণ আর্থিক কাজ হয়।
4
10
ফলে ধর্মঘট হলে সাধারণ গ্রাহকদের পাশাপাশি ব্যাঙ্কের অভ্যন্তরীণ কাজেও প্রভাব পড়তে পারে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্র এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি।
5
10
ব্যাঙ্ক ধর্মঘটের সম্ভাব্য প্রভাবের কথা মাথায় রেখে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে সরকারি কর্মী ও পেনশনভোগীদের সেপ্টেম্বর মাসের বেতন, মজুরি ও পেনশন আগেভাগে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
6
10
কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টসের জারি করা অফিস মেমোরেন্ডাম অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর শুক্রবার থেকেই সেপ্টেম্বরের বেতন ও মজুরি দেওয়া হয়েছে। এই নির্দেশের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের পাশাপাশি প্রতিরক্ষা, ডাক ও টেলিকম বিভাগের কর্মী এবং পেনশনভোগীরাও রয়েছেন।
7
10
ধর্মঘটের সময়ে ATM পরিষেবা সচল রাখতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিও বিশেষ ব্যবস্থা নিয়েছে। এসবিআি, ব্যাঙ্ক অফ বারোদা, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-সহ একাধিক ব্যাঙ্ক জানিয়েছে, নির্ধারিত মাসিক ফ্রি লিমিটের বেশি ATM লেনদেনের ক্ষেত্রেও ধর্মঘট চলাকালীন অতিরিক্ত চার্জ নেওয়া হবে না।
8
10
RBI-এর নিয়ম অনুযায়ী, নিজের ব্যাঙ্কের ATM থেকে সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকরা প্রতি মাসে পাঁচটি বিনামূল্যে লেনদেন করতে পারেন। অন্য ব্যাঙ্কের ATM-এ ছয়টি মেট্রোপলিটন শহরে তিনটি এবং অন্যান্য এলাকায় পাঁচটি বিনামূল্যে লেনদেনের সুযোগ রয়েছে।
9
10
ধর্মঘটের আগে পরিষেবা স্বাভাবিক রাখতে ২৭ সেপ্টেম্বর রবিবারও সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। RBI-ও সংশ্লিষ্ট শাখা, অফিস, ATM-সংযুক্ত শাখা এবং কারেন্সি চেস্টগুলিকে ওই দিন স্বাভাবিকভাবে চালু রাখার অনুমতি দিয়েছে।
10
10
অর্থমন্ত্রকের বৈঠকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রধানদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ধর্মঘট শুরু হওয়ার আগে গ্রাহকদের প্রয়োজনীয় ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার জন্য অতিরিক্ত এক দিন সময় পাওয়া যাবে।