আগস্ট ২০২৬ মাসে ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনা থাকলে আগে থেকেই সতর্ক হওয়া জরুরি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আগামী মাসের ব্যাঙ্ক ছুটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে। সেই তালিকা অনুযায়ী, বিভিন্ন জাতীয়, ধর্মীয় ও আঞ্চলিক উৎসব, পাশাপাশি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার মিলিয়ে মোট ১৪ দিন দেশের বিভিন্ন প্রান্তে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে।
2
10
তবে এই ছুটির অর্থ এই নয় যে সমস্ত ব্যাঙ্ক পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে। শুধুমাত্র শাখাভিত্তিক পরিষেবা বন্ধ থাকবে। ডিজিটাল ব্যাঙ্কিং, UPI, মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং, এটিএম এবং কার্ড-ভিত্তিক পরিষেবাগুলি স্বাভাবিকভাবেই চালু থাকবে। ফলে গ্রাহকেরা জরুরি আর্থিক লেনদেন অনলাইনের মাধ্যমে সহজেই করতে পারবেন।
3
10
২ আগস্ট: সারা দেশে সাপ্তাহিক ছুটি। ৪ আগস্ট: আগরতলায় কের পূজা উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ। ৮ আগস্ট: দ্বিতীয় শনিবার, সারা দেশে ব্যাঙ্ক বন্ধ। একই দিনে গ্যাংটকে টেনডং লো রুম ফাত উপলক্ষে অতিরিক্ত ছুটি।
4
10
৯ আগস্ট (রবিবার): সাপ্তাহিক ছুটি। ১৩ আগস্ট: ইম্ফলে প্যাট্রিয়টস ডে উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ। ১৫ আগস্ট: স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ। ১৬ আগস্ট (রবিবার): সাপ্তাহিক ছুটি। ১৯ আগস্ট: আগরতলায় মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মবার্ষিকী উপলক্ষে ছুটি। ২২ আগস্ট: চতুর্থ শনিবার, সারা দেশে ব্যাঙ্ক বন্ধ।
5
10
২৩ আগস্ট (রবিবার): সাপ্তাহিক ছুটি। ২৫ আগস্ট: কোচি, তিরুবনন্তপুরম এবং বিজয়ওয়াড়ায় মিলাদ-উন-নবি/প্রথম ওনাম/মিলাদ-ই-শরিফ উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ।
6
10
২৬ আগস্ট: দেশের একাধিক শহরে ঈদ-ই-মিলাদ, বারাওয়াফাত, মিলাদ-উন-নবি এবং তিরুভোনম উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে মুম্বই, নয়াদিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, ভোপাল, পাটনা, রাঁচি, কোচি, তিরুবনন্তপুরম-সহ বহু শহর।
7
10
২৮ আগস্ট: আহমেদাবাদ, জয়পুর, লখনউ, দেরাদুন, শিমলা, কোচি, তিরুবনন্তপুরম-সহ বিভিন্ন শহরে রক্ষাবন্ধন, পাং-লহাবসোল, শ্রী নারায়ণ গুরু জয়ন্তী ও আয়্যাঙ্কালি জয়ন্তী উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৩০ আগস্ট (রবিবার): সাপ্তাহিক ছুটি।
8
10
ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও গ্রাহকদের দৈনন্দিন আর্থিক পরিষেবায় বড় কোনও সমস্যা হওয়ার কথা নয়। UPI, মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং, এটিএম থেকে টাকা তোলা, ব্যালেন্স চেক, ফান্ড ট্রান্সফার, বিল পেমেন্ট, ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার—সবই স্বাভাবিকভাবে চালু থাকবে।
9
10
এছাড়া NEFT ও RTGS-এর মাধ্যমে অর্থ স্থানান্তর, চেকবইয়ের আবেদন, ডিমান্ড ড্রাফটের অনুরোধ, অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন অনলাইন পরিষেবা এবং অন্যান্য ডিজিটাল সুবিধাও নির্দিষ্ট নিয়ম অনুযায়ী পাওয়া যাবে। যদিও শাখায় গিয়ে অ্যাকাউন্ট খোলা, লকার সংক্রান্ত কাজ, কেওয়াইসি আপডেট বা অন্যান্য নথিপত্র জমা দেওয়ার মতো পরিষেবার জন্য ছুটির দিন এড়িয়ে যাওয়াই ভাল।
10
10
যাঁদের আগামী মাসে গুরুত্বপূর্ণ ব্যাঙ্কিং কাজ রয়েছে, তাঁদের জন্য পরামর্শ—RBI-র প্রকাশিত ছুটির ক্যালেন্ডার দেখে আগে থেকেই পরিকল্পনা করে নিন। বিশেষ করে চেক জমা, বড় অঙ্কের নগদ লেনদেন বা শাখায় উপস্থিত থেকে সম্পন্ন করতে হয় এমন কাজগুলি ছুটির আগেই সেরে ফেললে অযথা ভোগান্তি এড়ানো সম্ভব হবে।