জুলাইয়ের চতুর্থ সপ্তাহে একটানা একাধিক দিন ব্যাঙ্ক বন্ধ। আগেভাগেই সমস্ত ব্যাঙ্কে ছুটির তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
2
8
ছুটির সেই তালিকা অনুযায়ী, আগামী সপ্তাহে দেশজুড়ে একটানা একাধিক দিন এসবিআই, এইচডিএফসি-সহ সমস্ত ব্যাঙ্কে পরিষেবা বন্ধ থাকবে। কোনও কোনও শহরে তিনদিন ব্যাঙ্কে ছুটি থাকবে।
3
8
বাকি প্রত্যেক দিন দেশের সমস্ত ব্যাঙ্কে সকাল ১০টা থেকে বিকেল চারটে পর্যন্ত পরিষেবা পাবেন গ্রাহকরা। ব্যাঙ্ক বন্ধ থাকলেও, ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে সব শহরেই।
4
8
মাসের শুরুতেই আরবিআই জানিয়েছিল, জুলাই মাসে মোট ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে সব শহরে নয়। কোনও কোনও শহরে স্থানীয় উৎসবের আবহে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
5
8
আগামী সপ্তাহে, অর্থাৎ ২০ থেকে ২৬ জুলাইয়ের মধ্যে
কোথায় তিনদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির ক্যালেন্ডার অনুযায়ী ২২ জুলাই, বুধবার, খর্চি পুজো ত্রিপুরায়।
6
8
এই পুজো উপলক্ষে, ২২ জুলাই ত্রিপুরায় এসবিআই, এইচডিএফসি-সহ সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপরই দেশজুড়ে আরও দু'দিন ব্যাঙ্ক ছুটি থাকবে।
7
8
২৫ জুলাই, মাসের চতুর্থ শনিবার, এদিন দেশজুড়ে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৬ জুলাই, রবিবার সপ্তাহিক ছুটির দিন সমস্ত ব্যাঙ্কে।
8
8
জরুরি কাজ থাকলে, গ্রাহকদের আগেভাগেই মিটিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ছুটির দিনেও ডিজিটাল ব্যাঙ্কিং মাধ্যমে সুবিধা পাবেন গ্রাহকরা।