ছুটিই আর ছুটি। আগামী সপ্তাহেও তিনদিন ব্যাঙ্কে ছুটি। গ্রাহকদের পরিষেবা পেতে যাতে অসুবিধা না হয়, তাই আগেভাগেই ছুটির তালিকা প্রকাশ করেছে আরবিআই।
2
7
রিজার্ভ ব্যাঙ্কের ছুটির তালিকা অনুযায়ী, আগস্ট মাসে আগামী সপ্তাহে তিনদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে সব শহরে নয়। দেশজুড়ে আগামী সপ্তাহে টানা দু'দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে সব শহরেই।
3
7
আগামী সপ্তাহে কবে কবে ব্যাঙ্ক বন্ধ? ১৯ আগস্ট, বুধবার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন উপলক্ষে শুধুমাত্র ত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। দেশজুড়ে বাকি শহরে খোলা থাকবে ব্যাঙ্ক।
4
7
২২ আগস্ট, চতুর্থ শনিবার দেশজুড়ে সব ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৩ আগস্ট, রবিবার সব ব্যাঙ্কেই সাপ্তাহিক ছুটির দিন। অর্থাৎ আগামী সপ্তাহে দেশের সব শহরেই টানা দু'দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
5
7
আগামী ২৫ আগস্ট, মঙ্গলবার কেরল ও অন্ধ্রপ্রদেশে মিলাদ-উন-নবি/ফার্স্ট ওনাম/মিলাদ-ই-শরিফ উপলক্ষে ব্যাঙ্কে ছুটি ঘোষণা করা হয়েছে। ২৬ আগস্ট, বুধবার ইদ-এ-মিলাদ/বারাওয়াফাত/মিলাদ-উন-নবি/তিরুভোনম উপলক্ষে দিল্লি-এনসিআর, মহারাষ্ট্র, কর্নাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, তেলঙ্গানা, মণিপুর, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, কেরল, বিহার, ছত্তিশগড় ও ঝাড়খণ্ডে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
6
7
২৮ আগস্ট, শুক্রবার রাখি বন্ধন, পাং-লহাবসোল, শ্রী নারায়ণ গুরু জয়ন্তী, আইয়াঙ্কালি জয়ন্তী-সহ বিভিন্ন উপলক্ষে গুজরাট, মধ্যপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, রাজস্থান, কেরল ও হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
7
7
এছাড়াও ২২ আগস্ট, শনিবার মাসের চতুর্থ শনিবার দেশজুড়ে সব ব্যাঙ্ক বন্ধ থাকবে। পাশাপাশি ২, ৯, ১৬, ২৩ ও ৩০ আগস্ট, পাঁচটি রবিবারেও সব ব্যাঙ্কে সাপ্তাহিক ছুটি থাকবে।