জুলাইয়ের শেষ সপ্তাহে ব্যাঙ্কে ছুটির তালিকা প্রকাশ। মাসের শেষে কতদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, আগেভাগেই জানিয়ে দিয়ে ছুটির তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
2
8
আরবিআইয়ের ছুটির তালিকা অনুযায়ী, আগামী সপ্তাহে গ্রাহকরা ধীরে সুস্থেই কাজ মেটাতে পারবেন ব্যাঙ্কে। কারণ, একটানা কোনও ব্যাঙ্কেই ছুটি নেই। ফলে জরুরি কাজ মেটানোর এটিই সবচেয়ে ভাল সপ্তাহ।
3
8
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুযায়ী, আগামী সপ্তাহে অর্থাৎ ২৭ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত
এসবিআই, এইচডিএফসি-সহ সমস্ত ব্যাঙ্কে মাত্র একদিন পরিষেবা বন্ধ থাকবে।
4
8
বাকি প্রত্যেক দিন, অর্থাৎ সপ্তাহের ৬ দিন দেশের সমস্ত ব্যাঙ্কে সকাল ১০টা থেকে বিকেল চারটে পর্যন্ত পরিষেবা পাবেন গ্রাহকরা। ব্যাঙ্ক বন্ধ থাকলেও, ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে সব শহরেই।
5
8
মাসের শুরুতেই আরবিআই জানিয়েছিল, জুলাই মাসে মোট ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে সব শহরে নয়। কোনও কোনও শহরে স্থানীয় উৎসবের আবহে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
6
8
চলতি সপ্তাহে কোনও শহরেই উৎসব পালিত হবে না। ১ আগস্ট মাসের প্রথম শনিবার, সেদিন সব রাজ্যেই সমস্ত ব্যাঙ্ক খোলা থাকবে।
7
8
২ আগস্ট, রবিবার, এটি সাপ্তাহিক ছুটির দিন। এদিন দেশজুড়ে সব ব্যাঙ্কে ছুটি থাকে। দিন কয়েক পরেই আগস্ট মাস। আগামী মাসেও একটানা একাধিক দিন রাজ্যে রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
8
8
জরুরি কাজ থাকলে, গ্রাহকদের আগেভাগেই মিটিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও ছুটির দিনেও ডিজিটাল ব্যাঙ্কিং মাধ্যমে সুবিধা পাবেন গ্রাহকরা।